Dhaka , Wednesday, 9 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঁধনের উপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়ি তালা বদ্ধ পলাতক পরিবার। CHAYANAGAR RAILWAY STATION হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত?

হাটহাজারীতে জুনায়েদ বাবুনগরীর জীবন,কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:47 pm, Saturday, 13 September 2025
  • 221 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
  বৃহস্পতিবার ( ১১ই সেপ্টেম্বর) দেশের প্রথিতযশা আলেম সাবেক হেফাজত আমীর ও হাটহাজারী মাদরাসার সাবেক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহঃ) এর জীবন,কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমীর সভাপতিত্বে ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহঃ) স্মারক প্রকাশনা পরিষদের ব্যবস্থাপনায় হাটহাজারী ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আলোচনা সভায় বক্তারা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর পারিবারিক পরিচিতি,তাঁর শিক্ষা-দীক্ষা,শৈশব,হাদিস শাস্ত্রে তাঁর বিশেষ অবদান,হাটহাজারীতে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন,ধর্মীয় নানা ইস্যুতে তাঁর আন্দোলন-সংগ্রাম-আপোষহীনতা,বিশেষত আওয়ামী ফ্যাসিবাদ ও নাস্তিক্যবাদের বিরুদ্ধে তাঁর অনড় অবস্থানের কথা তুলে ধরেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মুসলিম উম্মাহর দুর্দিনের রাহবার উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন,২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের অবস্থান কর্মসূচিতে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে তার লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনী যখন সরাসরি গুলি করছিল তখনও তিনি সরাসরি মঞ্চে উপস্থিত ছিলেন। নির্ভীকভাবে পুরো ঘটনাপ্রবাহে তিনি ছিলেন অবিচল।শাপলা চত্বর গণহত্যা পরবর্তী সময়ে এক শ্রেণীর নেতৃবৃন্দ যখন আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ ও সমঝোতার দিকে ঝুঁকে পড়েন। আওয়ামী সরকারের সাথে সে সময়ে হেফাজতের সেইসব নেতৃবৃন্দের একটা সখ্যতা তৈরি হয়েছিল।কিন্তু আপোষ ও সমঝোতার ওই সময়টাতে জুনায়েদ বাবুনগরী (রহ:) ছিলেন ব্যতিক্রম। তিনি ছিলেন জালিমের বিরুদ্ধে সরব,প্রতিবাদমুখর ও আপোষহীন। তিনি ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের অবস্থান কর্মসূচিতে হামলার কারণে আওয়ামী সরকারকে দায়ী করেছেন। জনগণকে সরকারের মিথ্যা গালগল্প আর কওমি সনদের ধোঁকায় বিভ্রান্ত না হয়ে সত্যের উপর অটল থাকতে পরামর্শ দিয়েছিলেন।
সভাপতির বক্তব্যে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী বলেন,আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন একজন বরেণ্য আলিমে দ্বীন, ইসলামের বিশুদ্ধ চিন্তা-চেতনাধারী মধ্যপন্থার অনুসারী। তাঁর কথা ও আচরণে প্রান্তিকতার ছাপ ছিল না। অত্যন্ত সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। ভাবগম্ভীর পরিবেশে কথা বলতেন। সবসময় আল্লাহর স্মরণ ও উম্মাহর চিন্তায় বিভোর থাকতেন। অযথা সময় নষ্ট করতেন না। ইলমে হাদিস শাস্ত্রের খেদমত ও দ্বীনের প্রচার ও প্রসার ছিল তাঁর জীবনের মিশন।
তাঁকে স্বর্ণযুগের আলেমের প্রতিচ্ছবি উল্লেখ করে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন,আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন সালফে সালেহিন তথা স্বর্ণযুগের আলেমদের প্রতিচ্ছবি। ইসলামি জ্ঞানবিজ্ঞানের ইতিহাস দেখলে প্রতীয়মান হয় যে, এমন আলেম ইতিহাসে খুব কমই এসেছেন যাঁদের মধ্যে গভীর ইলম, আমল, জিহাদ, তাজদিদ তথা ইসলামের সংস্কার, গোমরাহ ফিরকার মোকাবেলাসহ ইত্যকার গুণাবলির সমাগম ঘটেছিল। আল্লামা বাবুনগরী রহ. ইতিহাসের সেই ক্ষনজন্মা বিরল ব্যাক্তিদের মধ্যে একজন ছিলেন যাঁরা এইসব গুণে গুণান্বিত ছিলেন। আল্লামা বাবুনগরীকে দেখলে হযরত আব্দুল্লাহ ইবনুল মোবারক, ইমাম আহমাদ ইবনু হাম্বাল, ইমাম ইবনে তাইমিয়া রহ. এর কথা স্মরণ হতো। সম্রাট আকবের দ্বীনে ইলাহির মোকাবেলায় যেরকম মুজাদ্দিদে আলফেসানী রহ. সীসা ঢালা প্রাচিরের মতো দাঁড়িয়েছিলেন, শাহ্ ওয়ালিউল্লাহ দেহলভি রহ. যেমন পতন্মোখ মোঘল সাম্রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠা ধর্মহীনতা ও যাবতীয় পাপাচারের লাগাম টেনে ধরেছিলেন, বালাকোটে যেমন সাইয়েদ আহমাদ শহীদ এবং ইসমাইল শহীদ রহ. বুকের তাজা রক্ত দিয়ে দেশকে দখলদারমুক্ত করতে চেয়েছিলেন, শামেলির যুদ্ধে যেমন বালাকোটের অসম্পূর্ণ কাজকে পূর্ণতা দান করতে ভারতবর্ষের উলামায়ে কেরাম আরেকবার শাহাদাতের নজরানা পেশ করেছিলেন, আল্লামা বাবুনগরী রহ.ও তাঁদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামবিরোধী যাবতীয় অপশক্তির বিরুদ্ধে আমরণ সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। জেল জুলুম সহ্য করেছেন, কিন্তু একটুও পিছপা হননি। তাঁর মধ্যে সন্নিবেশ ঘটেছিল হাজী এমাদুল্লাহ মুহাজিরে মক্কীর এশকে এলাহী, হযরত গঙ্গুহীর প্রখর ইলম, হযরত নানুতবীর হিকমতের মতো বহু বিরল গুণ। নিকট অতীতের কোন আলেমের মধ্যে এইরূপ বহুগুণের সমারোহ আরও কোন আলেমের মধ্যে দেখা যায়নি।
এতে আরো বক্তব্য রাখেন পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী,নানুপুর ওবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী,হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন,হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ,নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী হাবিবুর রহমান কাসেমী,চারিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা ওসমান সাঈদী,মাওলানা জহুরুল ইসলাম,মাওলানা মীর কাসেম,মাওলানা আইয়ুব বাবুনগরী,মাওলানা যুবাইর বাবুনগরী,মাওলানা আশরাফ আলী নিজামপুরী,মুফতী কুতুব উদ্দিন,মুফতী হারুন ইজহার,মাওলানা নাছির উদ্দিন মুনির,মাওলানা মীর ইদরিস নদভী,মাওলানা জাফর আহমদ,জনাব আহসান উল্লাহ,মাওলানা ফরিদ আহমদ আনসারী,মাওলানা হারুন আজীজি নদভী,মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
মাওলানা আনোয়ার শাহ আযহারী,মাওলানা কামরুল ইসলাম কাসেমী,মুফতী মুহাম্মদ বাবুনগরী ও মাওলানা নিজাম সাইয়্যিদ,মাওলানা ইরফান সাদেকের যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মাওলানা নূর হোসাইন নূরানী,মুফতী আজহারুল ইসলাম,মাওলানা ওয়াহিদুল আলম,মাওলানা শরীফ উল্লাহ,মাওলানা ইলিয়াস হামিদী,ড. নূরুল আবছার আযহারী,ড. বেলাল নূর আজিজী,ড.ফরিদ উদ্দিন ফারুক, মাওলানা আব্দুল্লাহ,মাওলানা মাহমুদুল হাসান গুনবী,মুফতী ওসমান সাদেক,মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী,মাওলানা মাহমুদ হোসাইন,মুফতী শওকত,মাওলানা হাফেজ মোস্তফা,মাওলানা এমরান সিকদার,মুফতী আব্দুল হামিদ,মাওলানা নোমান আযহারী,মাওলানা ইন’আমুল হাসান ফারুকী,মাওলানা ইরফান শাহ,মাওলানা আবু বকর,মুফতী মাসউদুর রহমান চৌধুরী,জনাব মোরশেদ আলম,মাওলানা হাফেজ আব্দুল মাবুদ,মাওলানা আসাদ উল্লাহ প্রমূখ আলেমগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

হাটহাজারীতে জুনায়েদ বাবুনগরীর জীবন,কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 07:27:47 pm, Saturday, 13 September 2025