Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয় আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর চরভদ্রাসনে শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু উদ্বোধনের পর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। হরিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান সোহেল মেম্বারের উদ্যোগে আব্দুল বাসেত ওরফে বাসু মিয়ার বাড়িতে স্থাপন করা হলো টিউবওয়েল চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ

হবিগঞ্জে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে আইসিবিসি প্রকল্প

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:43 pm, Wednesday, 5 November 2025
  • 128 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

দিনের ব্যস্ত সময়ে মা-বাবা কাজের মধ্যে ব্যস্ত থাকলে ঘরের ছোট শিশুরা অনেকসময় পর্যাপ্ত তত্ত্বাবধান পায় না। অসতর্কতার সুযোগে পানি, পুকুর বা ডোবায় পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে প্রায়ই। হবিগঞ্জ জেলায় এমন দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা অতীতে ছিল উদ্বেগজনক। তবে সম্প্রতি পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্নকেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্প” এর আওতায় হবিগঞ্জ জেলার তিন উপজেলায় চালু হওয়া শিশু যত্নকেন্দ্রগুলো শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেলায় মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি এনজিও “নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন”।

এনজিও সূত্রে জানা যায়, জেলার বাহুবল, মাধবপুর ও আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৫০০ শিশুযত্নকেন্দ্রে প্রতিদিন ১ থেকে ৫ বছর বয়সী সাড়ে ১২ হাজার শিশুকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিরাপদে রাখার পাশাপাশি দেয়া হচ্ছে প্রারম্ভিক শিক্ষা ও বিকাশমূলক পাঠদান।
এছাড়া ৬ থেকে ১০ বছর বয়সী ২৪ হাজার ৯৫০ শিশুকে ইতোমধ্যে জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ শিশু একাডেমি, উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে ব্লুমবার্গ ফিলানথ্রোপিজ ও রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই), এবং কারিগরি সহায়তা দিচ্ছে সিনারগোস বাংলাদেশ, সিআইপিআরবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্ল্যাক আইইডি।

বাহুবল উপজেলার একটি যত্নকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়—শিশুদের জন্য রয়েছে দুইজন কেয়ারগিভার, যারা শারীরিক, ভাষাগত, সামাজিক, আবেগিক ও জ্ঞানবিকাশমূলক শিক্ষায় শিশুদের নিয়োজিত রাখেন। এখানে শিশুদের পাঠদান করা হয় গান, কবিতা, ছড়া, চিত্রাঙ্কন, খেলাধুলা এবং দলগত কার্যক্রমের মাধ্যমে, যাতে শিশুরা আনন্দের মধ্যেই শেখে।

শিশুর অভিভাবক রতন দাস বলেন,

> “আমরা কাজ করতে পারি নিশ্চিন্তে। জানি বাচ্চা ভালো ও নিরাপদে আছে। সময় মতো এসে নিয়ে যাই। কেন্দ্রটি যেন এভাবেই চলমান থাকে এটাই চাই।”

নন্দনপুর গ্রামের শিশুযত্ন কেন্দ্রটির যত্নকারী ঝুমা আক্তার জানান,

> “প্রতিদিন প্রায় সব শিশু নিয়মিত আসে। খেলাধুলা ও গল্পের মাধ্যমে শিক্ষা দেয়ায় শিশুরা আনন্দের সাথে শিখছে।”

প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বলেন,

“এই প্রকল্পের মাধ্যমে বেড়ে ওঠা শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অন্যদের তুলনায় ভালো করছে। পাশাপাশি স্থানীয় পরিবার ও কমিউনিটির মধ্যেও শিশুর সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও জানান, যে এলাকাগুলোতে প্রকল্পটি কার্যকর হয়েছে, সেখানে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩

হবিগঞ্জে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে আইসিবিসি প্রকল্প

আপডেট সময় : 07:14:43 pm, Wednesday, 5 November 2025