Dhaka , Tuesday, 11 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ এসএসসিতে MCPSC-এর কৃতিত্ব, ৩৮৮ পরীক্ষার্থীর ২৪১ জনই জিপিএ-৫ সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ আওয়ামী লীগের নেতাদের গলায় ডেলিগেট কার্ড, ১৭ বছরের ত্যাগীরা রেডিসনের বাইরে—চট্টগ্রামে ‘কার্ড বাণিজ্য’ নিয়ে তোলপাড় চট্টগ্রাম নেত্রকোণায় মাদক ও বাল্যবিবাহ কে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে মুড়াপাড়া ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা ‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 03:47:39 pm, Tuesday, 4 August 2026
  • 26 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

টানা ভারী বৃষ্টি ও বন্যায় শ্রীলঙ্কায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের মধ্যে এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরি আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবারাগামুওয়া প্রদেশের বিভিন্ন এলাকা। পাশাপাশি ক্যান্ডি ও নুয়ারা এলিয়া জেলাতেও ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি বন্যার প্রবল স্রোতে ভেসে গেছেন। তাকে উদ্ধারে অভিযান চালানো হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকটি এলাকায় ভূমিধসের সর্বোচ্চ বা রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের সতর্কতা বহাল রয়েছে। সমুদ্র উপকূলের বাসিন্দাদের পাশাপাশি জেলেদেরও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, উত্তর-মধ্য, উত্তর-পশ্চিম, সাবারাগামুওয়া, মধ্য ও দক্ষিণ প্রদেশে প্রবল বাতাস বয়ে যেতে পারে। ত্রিনকোমালি জেলাতেও বৈরি আবহাওয়ার প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বিরূপ আবহাওয়ার কারণে পার্বত্য জেলা ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু

আপডেট সময় : 03:47:39 pm, Tuesday, 4 August 2026