Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে জন্ম নিবন্ধনের অতিরিক্ত ফি আদায়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:28:37 pm, Thursday, 5 September 2024
  • 163 বার পড়া হয়েছে

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে জন্ম নিবন্ধনের অতিরিক্ত ফি আদায়।।

শরীয়তপুর প্রতিনিধি।।
দেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্ম নিবন্ধনের কোন ফি নেওয়া হয়না তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা এবং সংশোধনের ক্ষেত্রে ১০০ টাকা ফি নেয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়ম মানা হচ্ছেনা শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদে।    
সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদার  সরকারি বেধে দেয়া ফি এর স্থলে নিজেই নতুন নিয়ম করেছেন। তার করে দেয়া নিয়মে প্রতি জন্ম সনদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন উদ্যোক্তারা। এমনই অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। সরেজমিনে খোঁজ নিয়ে এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায়।
জন্মনিবন্ধন সংশোধন করতে আসা জিহাদ কাজী  বলেন- আমি আমার জন্মনিবন্ধন সংশোধন করতে এসেছিলাম। আমার থেকে পরিষদের উদ্যোক্তারা ২০০ টাকা দাবি করেন। তখন তাদের দাবীকৃত টাকা না দিয়ে সচিবের শরণাপন্ন হই। সেখানে গেলে সচিব আমাকে বলেন ২০০ টাকাই দিতে হবে, কেননা চেয়ারম্যান জন্মনিবন্ধনের টাকা নির্ধারণ করে দিয়ছেন। তাই আমি কোনো উপায়ন্তর না পেয়ে ২০০ টাকাই দিয়ে আসি।
সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতারা অভিযোগ করে বলেন- ২০০ টাকার নিচে জন্মনিবন্ধন করাই যায় না। এখানে কাজ করা উদ্যোক্তা এবং পরিষদের সচিব বলেন চেয়ারম্যান নিয়ম করে দিয়েছেন তাই তাদের চাহিদামত টাকা না দিলে দিনের পর দিন ঘুরেও জন্ম নিবন্ধন করা যায়না। আমরা এই ভোগান্তি থেকে নিস্তার চাই।
ইউপি সচিব আবু ছাইমের কাছে জানতে চাইলে তিনি বলেন- চেয়ারম্যান যেভাবে নির্ধারণ করে দিয়েছেন আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জালাল জমাদার  বলেন- পরিষদে ২ জন উদ্যোক্তা থাকার কথা থাকলেও আমাদের এখানে তিন জন উদ্যোক্তা রয়েছেন। তাদের কোনো বেতন নেই বিধায় জন্মনিবন্ধন করতে ১৫০ টাকা নির্ধারণ করে দিয়েছি। তারা ২০০ টাকা করে নিচ্ছে সে ব্যাপারে  আমি জানি না।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও- সাদিয়া ইসলাম লুনা বলেন- সরকার নির্ধারিত ফি থেকে বেশি টাকা নেয়ার সুযোগ নেই। সেখানে সেবা গ্রহীতাদের হয়রানি করা হয় কিনা তা খতিয়ে দেখা হবে। এবিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে জন্ম নিবন্ধনের অতিরিক্ত ফি আদায়।।

আপডেট সময় : 03:28:37 pm, Thursday, 5 September 2024