Dhaka , Thursday, 27 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন রামুর ফাঁড়িখাল নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ, বিপাকে ২৫০ কৃষক : স্মারকলিপি প্রদান তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দুর্গাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি

রামগঞ্জে হাত বাড়ালেই মাদক সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:01:34 pm, Friday, 25 October 2024
  • 146 বার পড়া হয়েছে

রামগঞ্জে হাত বাড়ালেই মাদক সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
   
মাদকের করালগ্রাসে অতীষ্ট রামগঞ্জ পৌর এলাকার শ্রীপুর ও অভিরামপুর গ্রামের লোকজন এ ছাড়াও উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা, দেবনগর,লক্ষ্মীধর পাড়া সহ প্রত্যন্ত  এলাকার উঠতি বয়সী কিশোর-তরুন যুবকরা মাদকের মারন নেশায় যেন বুদ হয়ে থাকে। প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের রমরমা বানিজ্য। রাত যত গভীর হয় ততই অপরিচিত মোটরসাইকেল আরোহীদের ভীড় দেখা দেয় এইসব এলাকায়।  লক্ষ্মীধর পাড়া গ্রামের বিষ্ণুপুর রোডের খোকন মিয়ার বাগানে দিনের বেলায়ও বখাটের মাদক সেবন করতে দেখা যায়। এছাড়াও ভোলাকোট বিষ্ণুপুর রোড পোদ্দার রাস্তায় দিন রাত প্রতিনিয়ত মাদক সেবন চলে।শুধু মাত্র  হাত বদল হয়ে ফেন্সিডিল-ইয়াবার মতো নেশাদ্রব্য চলে যায় প্রত্যন্ত অঞ্চলে। অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে গত ১০-১২ বছর থেকে এক ধরনের আতঙ্কে দিন যাপন করতে বাধ্য হয়েছেন। কোনভাবেই যেন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি এ অবৈধ কার্যক্রম। বাধ্য হয়ে এলাকাবাসী জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি।
এরই ধারাবাহিকতায় ৫ আগষ্ট পটপরিবর্তনের পরে অতীষ্ট এলাকাবাসী ফুসে উঠেন মাদক কারবারিদের বিরুদ্ধে। থানা পুলিশ- বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মাদকের বিষয়ে অভিযোগ দিলে চুনোপুটিরা পালিয়ে গেলেও তাদের দোসররা রয়েছে। 
সম্প্রতি গত শুক্রবার -১১ অক্টোবর- রাত ১০টায় জোড় কবর সংলগ্ন এলাকায় স্থানীয় ছাত্রজনতা মিলে উক্ত এলাকার কুখ্যাত ইয়াবা ও মাদক কারবারি আরিফ হোসেন ওরফে রিয়াজ প্রকাশ কইলজ্জা ভূনা! কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ঐ ঘটনার পর থেকে আরিফের সহযোগিরা আরিফকে ছাড়িয়ে নিতে ব্যর্থ চেষ্টা করে। স্থানীয় কতিপয় রাজনীতিবিদরা বিষয়টি আপোষ মিমাংসা করতে দফায় দফায় বৈঠক করেন। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জানালে সেনাবাহিনীর হস্তক্ষেপে আরিফের সহযোগিরা গা-ডাকা দেয়। পরে আরিফকে পুলিশকে সোপর্দ করা হয়।
পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে শ্রীপুর বরকন্দাজ বাড়ির মাদক কারবারি আবদুর রশিদের বাড়িতে তল্লাশী চালায়। সেনাবাহিনী ও ছাত্রজনতার অভিযানের খবর পেয়ে আবদুর রশিদ পালিয়ে যায়।
আরিফকে আটকে সহযোগিতা করার অপরাধে রবিবার বিকেলে শ্রীপুর বেপারী বাড়ির হারুন বাহিনীর প্রধান হারুন ওরফে হেঞ্জা সহ কয়েকজন বাজারের ফার্মেসী ব্যবসায়ী রায়হানকে তার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং পিলারের সাথে বেঁধে পেটানোর হুমকি দেয়। একই দিন গভীর রাতে দোকান থেকে বাড়ী যাওয়ার পথে মডেল কলেজ শিক্ষার্থী শান্তকে মুখোশধারী অজ্ঞাত ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। ১৫ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে রায়হানের ঘরে অজ্ঞাত ৭-৮ জন লোক রাতের অন্ধকারে হামলা করে তার ঘরে প্রবেশের চেষ্টা করে জানালার কাঁচ ভেঙ্গে দেয়। এসময় ঘরে প্রবেশের জন্য দরজায় কয়েকবার আঘাত করা হয়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
গত বুধবার  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শ্রীপুর বরকন্দাজ বাড়ীর আবদুর রশিদের বাড়ির সামনের একটি পরিত্যাক্ত ঘর থেকে আনুমানিক ৩-৪ কেজি ওজনের একটি গাঁজার পোটলা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ফার্মেসী ব্যবসায়ী রায়হান আতঙ্কে দিন যাপন করছেন বলে তিনি অভিযোগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

রামগঞ্জে হাত বাড়ালেই মাদক সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার।।

আপডেট সময় : 01:01:34 pm, Friday, 25 October 2024