Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার

ভয়েসেস ফর চেঞ্জ প্রজেক্ট’-এর উদ্যোগে কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ ও আইনি অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:04:04 pm, Monday, 15 December 2025
  • 139 বার পড়া হয়েছে

শওকত আলম, ককসবাজার:

কক্সবাজারে ‘Voices for Change Project’-এর সহযোগিতায় পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ সভায় নারী নির্যাতন প্রতিরোধ ও আইনি অধিকার নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তাওহিদুল আনোয়ার ও এডভোকেট ইউনূস। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. ছৈয়দ আলম বলেন, নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে কেবল আইন থাকলেই যথেষ্ট নয়, আইন প্রয়োগের ক্ষেত্রে নৈতিকতা, মানবিকতা ও পেশাগত দায়িত্ববোধ জরুরি। ভুক্তভোগী নারীরা যেন ন্যায়বিচার পেতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে আইনজীবী ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় দ্রুত বিচার এবং বিনা খরচে আইনি সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ‘Voices for Change Project’-এর জেলা প্রকল্প কর্মকর্তা আবু সালাম, প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন।
বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে আইনজীবী, প্রসিকিউশন বিভাগ ও সুশীল সমাজের মধ্যে সমন্বয় অপরিহার্য। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষিত করা সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার

ভয়েসেস ফর চেঞ্জ প্রজেক্ট’-এর উদ্যোগে কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ ও আইনি অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা

আপডেট সময় : 06:04:04 pm, Monday, 15 December 2025