Dhaka , Saturday, 31 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’ ৯দিনের অবরোধে সাময়িক বিরতি, রোববার ১২ ঘণ্টা চলবে সাজেকের যানবাহন অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম শ্রীপুরে বিধবা,দুস্হ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন মশকনিধন থেকে বিনিয়োগ—চট্টগ্রাম নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের আলোচনা ফতুল্লায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনে অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা দাবি বিএনপি নেতা সেলিম সরকারের মহেশখালীতে দেশীয় তৈরি বন্দুক ও এলজিসহ আব্দুল মালেক গ্রেপ্তার পাইকগাছায় চিংড়ি চাষিদের সঙ্গে মৎস্য সচিবের মতবিনিময় হিমছড়ি ঢালায় আলোচিত ডাকাতি: ঈদগাঁও পুলিশের অভিযানে আটক ৩, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি কবি সাহিত্যিকদের মিলনোৎসবে বিসিসি প্রশাসক: তবুও মলিন শেরেবাংলা সাহিত্য সম্মেলন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নেত্রকোনার পূর্বধলায় চেয়ারম্যান পদে আলোচনায় আবু হানিফ, জনসেবার নানা উদ্যোগে পরিচিতি ​বিরলে ৪২ বিজিবির অভিযান ১০১ বোতল মদ উদ্ধার ধর্মপাশায় মোবাইল কোর্টের অভিযান, দুই ওষুধের দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা মাদারীপুরে তাইজুল সরদার হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে ১৩ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫ জন সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সমঝোতা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর অধিকার প্রতিষ্ঠায় বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ গঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:46:30 am, Saturday, 16 November 2024
  • 200 বার পড়া হয়েছে

বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর অধিকার প্রতিষ্ঠায় বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ গঠিত।।

সিনিয়র স্টাফ রিপোর্টার- সিলেট।।
   
বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর- গোয়াইনঘাট- কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত-বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর মিরাবাবাজারস্থ এক অভিজাত হোটেলে সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি মো: আব্দুল আহাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক ও সাবেক চেয়ারম্যান এম এ রহিম- জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান-প্রভাষক ও ব্যবসায়ী মহিউদ্দিন জাকারিয়া বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী হাফেজ তাজুল ইসলাম-জৈষ্ঠ্য প্রভাষক আসাদুল আলম চৌধুরী-প্রবীণ রাজনীতিবিদ ডা: মোন্তাজিম আলী- বিশিষ্ট আলেম মাওলানা নিজাম উদ্দিন- কাজী আব্দুর রহমান আল মিসবাহ- জৈন্তাপুর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো: আলমগীর হোসেন- প্রবীণ সংগঠক ও শ্রমিক নেতা মোহাম্মদ মোশাহিদ আলী-সাংবাদিক মিসবাহুল ইসলাম চৌধুরী-শ্রমিকনেতা মাহবুব হোসেন- সিরাজ উদ্দিন-আজির উদ্দিন আজিজ- মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।
সভায় জৈন্তাপুর- গোয়াইনঘাট- কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন দাবির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এসময় জৈন্তিয়াবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে -বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ- নামে একটি অরাজনৈতিক সার্বজনীন সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এবং এর একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়া এখনো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এখানকার প্রাকৃতিক সম্পদ গ্যাস,পাথর,বালু ইত্যাদি দিয়ে সারাদেশের মানুষ উপকৃত হচ্ছে। অথচ জৈন্তিয়াবাসী এখনও গ্যাস পায়নি।বক্তারা পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারি বন্ধ করে শ্রমিকদের লাঞ্চনার তীব্র প্রতিবাদ জানান।তারা এ অঞ্চলের জনগণের মৌলিক চাহিদা পূরণ ও উন্নয়ন নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা বলেন- জৈন্তাপুর- গোয়াইনঘাট- কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস দিতে হবে। এটা আমাদের সম্পদ।সিকি শতাব্দী পেরিয়ে গেলেও আমরা ভোগ করতে এখনো পারিনি-এর চেয়ে দু:খ আর কি হতে পারে?
সভায় বক্তারা বৃহত্তর জৈন্তার সড়ক যোগাযোগ-ব্যবসা বান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা- জলমহালের ন্যায্য হিস্যা ভোগ-অনাবাদী ও অকৃষি জমিকে কাজে লাগানো- শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন- স্থানীয় সরকারী প্রতিষ্ঠানগুলোতে চাকুরী বৈষম্য ও বেকারত্ব দূরীকরণ -পৌরসভা প্রতিষ্ঠা ও চোরাচালান বন্ধ ইত্যাদি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়- বৃহত্তর জৈন্তার উন্নয়নের জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করা হবে।নবগঠিত ‘বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ’ জৈন্তিয়াবাসীর স্টেক হোল্ডার হিসেবে কাজ করবে।
কমিটির সদস্যরা হলেন-আহ্বায়ক এডভোকেট মো: আব্দুল আহাদ- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এম. এ রহিম- যুগ্ম আহ্বায়ক ডা: মোন্তাজিম আলী- যুগ্ম আহ্বায়ক পলিনা রহমান-সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান- যুগ্ম আহ্বায়ক প্রভাষক আসাদুল আলম চৌধুরী- যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাহার-চেয়ারম্যান-দরবস্ত ইউনিয়ন- যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ফয়েজ আহমদ-সাবেক সভাপতি-জৈন্তাপুর প্রেসক্লাব- যুগ্ম আহ্বায়ক মাওলানা নিজাম উদ্দিন-যুগ্ম আহবায়ক সাংবাদিক এম এ হান্নান-সাবেক সিনিয়র সহ সভাপতি- সিলেট প্রেসক্লাব-সদস্য সচিব সাংবাদিক গোলজার আহমদ হেলাল(সভাপতি-সিলেট অনলাইন প্রেসক্লাব- যুগ্ম সদস্য সচিব প্রভাষক মহিউদ্দিন জাকিয়া- অর্থ সচিব আব্দুর রহমান আল মিসবাহ- সাংগঠনিক সচিব মাহবুব হোসেন খাঁন- সহ-সাংগঠনিক সচিব আজির উদ্দিন আজিজ-শিক্ষক প্রতিনিধি মো: আলমগীর হোসেন-গণমাধ্যম প্রতিনিধি মনজুর আহমদ-সভাপতি-গোয়াইনঘাট প্রেসক্লাব- গণমাধ্যম প্রতিনিধি মুহাম্মদ নুরুল ইসলাম -সভাপতি জৈন্তাপুর প্রেসক্লাব -সদস্য হাফিজ তাজুল ইসলাম- আহবায়ক -য়াইনঘাট উপজেলা- সদস্য মোশাহিদ আলী-আহবায়ক জৈন্তাপুর উপজেলা-সদস্য সাংবাদিক মিসবাহুল ইসলাম চৌধুরী(আহবায়ক কানাইঘাট উপজেলা-সদস্য সিরাজ উদ্দিন- সদস্য মাওলানা লূৎফুর রহমান- সদস্য আলাউদ্দিন- সদস্য সাংবাদিক ইমাম উদ্দিন -সদস্য জুবায়ের আহমদ।
এছাড়া ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবুল মৌলা চৌধুরী কে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন-কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী- জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও সতেরো পরগণা শালিস কমিটির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এনায়েতুর রহমান। আহবায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ পরবর্তীতে আরো সম্প্রসারিত করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর অধিকার প্রতিষ্ঠায় বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ গঠিত।।

আপডেট সময় : 05:46:30 am, Saturday, 16 November 2024