Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মালয়েশিয়াগামী ট্রলার লাবণী পয়েন্টে, নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ককসবাজার রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি ফারুক গ্রেপ্তার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি নাসের রহমানের, বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রাজনগরে। ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়াই চলছে কর্ণফুলি ওয়াশিং কারখানা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:19 am, Sunday, 7 July 2024
  • 169 বার পড়া হয়েছে

পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়াই চলছে কর্ণফুলি ওয়াশিং কারখানা।।

ইসমাইল ইমন
  
চট্টগ্রাম প্রতিনিধি।।
  
চট্টগ্রাম নগরীর বায়জিদ বোস্তামী সড়কের নাসিরাবাদে অবস্থিত কর্ণফুলি ওয়াশিং কারখানা দীর্ঘ দিন ধরে চলছে পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়াই। ওয়াশিং কারখানা গুলির পরিবেশ ছাড়পত্র ও ইটিপি থাকা বাধ্যতামূলক থাকলেও কোন কিছুর তোয়াক্কা না করে কর্নফুলী ওয়াশিং কারখানা বীরদপে চালিয়ে যাচ্ছে আজ দীর্ঘ দশ থেকে বারো বছর যাবৎ। দেখে ও না দেখার মত বিভিন্ন প্রশাসন কে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন এই কর্ণফুলি ওয়াশিং কারখানা।
বন্দর শহর চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। কিন্তু শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণহীনতার কারণে পানি ও পরিবেশের দূষণ মাত্রা ছড়াচ্ছে। বিশেষত এই কর্ণফুলি ডায়িং এর বর্জ্যে পানি দূষণ চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে চট্টগ্রামের প্রধান দুই নদী কর্ণফুলি ও হালদার দূষণে জলজ প্রাণীদের টিকে থাকাই ঝুঁকির মুখে পড়েছে।পরিবেশ দূষণের তালিকায় এই কর্ণফুলি ডায়িং থাকলেও কোন ব্যাবস্থা নেয়া হয়না। অথচ এসব কারখানা পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।এই কর্ণফুলি কারখানার কাপড় ওয়াশ করার সময় যেসব কেমিক্যালযুক্ত তরল বর্জ্য বের হচ্ছে, সেগুলো ইটিপি ব্যবহার না করার কারণে সরাসরি ড্রেনের মাধ্যমে নগরীর বিভিন্ন খালে গিয়ে মিশছে। অনেক কারখানায় ইটিপি স্থাপনের কোনো জায়গায় নেই। এই কারখানার তরল বর্জ্য গুলো নগরীর খালে মিশে যাচ্ছে এবং কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। সাধারণত ওয়াশিং বা ডায়িং কারখানা ক্যামিকেল লাল ক্যাটাগরির হয়ে থাকে। এসব প্রতিষ্ঠানের তরল বর্জ্য পরিবেশের সঙ্গে মিশে সেটা বড় ক্ষতির কারণ হয়ে উঠছে। এই কর্ণফুলি কারখানা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।এই ব্যাপারে কর্ণফুলি কারখানার মালিক শিপন এর সাথে মুঠোফোনে এই প্রতিবেদক পরিবেশের ছাড়পত্র ও ইটিপি করা আছে কিনা জানতে চাইলে তিনি বীরদপে বলেন নাই। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, আমি আজ দশ বারো বছর এইভাবে কারখানা চালিয়ে আসছি আপনি পারলে নিউজ করেন কেউ আমার কিছু করতে পারবেনা।
এই ব্যাপারে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন- হ্যাঁ কর্ণফুলি ওয়াশিং কারখানার কোন পরিবেশের ছাড়পত্র ও ইটিপি করা নাই- আমরা এই কারখানার মালিককে অফিসিয়াল চিঠি দিয়েছি। চিঠিতে বেধে দেয়া তারিখও শেষ হয়ে গেছে। আমরা খুব দ্রুত এই ব্যাপারে পদেক্ষেপ নিচ্ছি। পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে কারখানা চালানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে- তিনি বলেন এই ভদ্র লোক কে আমি চিনি ও না কখনো দেখি ও নাই বলেন। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন- এ তরল বর্জ্যের কারণে চট্টগ্রামের পরিবেশ বিনষ্ট তো হচ্ছেই, সঙ্গে কর্ণফুলী নদীর দূষণ বাড়ছে নিয়মিত। দূষণ কমাতে পরিবেশ অধিদপ্তরকে আরো কঠোর অবস্থানে যেতে হবে। এ তরল বর্জ্যের কারণে চট্টগ্রামের পরিবেশ বিনষ্ট তো হচ্ছেই, সঙ্গে কর্ণফুলী নদীর দূষণ বাড়ছে নিয়মিত। দূষণ কমাতে পরিবেশ অধিদপ্তরকে আরো কঠোর অবস্থানে যেতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়াই চলছে কর্ণফুলি ওয়াশিং কারখানা।।

আপডেট সময় : 07:26:19 am, Sunday, 7 July 2024