Dhaka , Saturday, 20 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা দক্ষিণ মিঠাছড়িতে এডিপির আওতায় আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন, জনসাধারণের স্বস্তি রামুতে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও ধারালো দা উদ্ধার কক্সবাজারে শিশু সুরক্ষা কমিটির অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বটিয়াঘাটায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-১০৩ বীজ বিতরণ পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলের চেষ্টা; পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান বীজ বিতরণ পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাখির আনাগোনায় মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে দেশীয় মাছ, বিপন্ন শতাধিক প্রজাতি। লক্ষ্মীপুর-চাঁদপুর সীমান্তে বর্জ্যের পাহাড়: চরম স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ। লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় ফল মেলার উদ্বোধন। নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নৌকার বিজয় শেখ হাসিনা ও বাংলাদেশের বিজয়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:44:59 am, Tuesday, 26 December 2023
  • 279 বার পড়া হয়েছে

নৌকার বিজয় শেখ হাসিনা ও বাংলাদেশের বিজয়।।

শরীয়তপুর।।

শরীয়তপুর-২ -নড়িয়া- সখিপুর- আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নৌকার প্রার্থীরা আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হবেন। আর শেখ হাসিনা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়। অতীতের যেকোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ ও জনপ্রিয়। সুতরাং ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে পরাজিত করা সম্ভব না। এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বাথেই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে জনগণ।

আজ-সোমবার -শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার সখিপুর থানার চরসেনসাস ও আরশিনগর ইউনিয়নে গণসংযোগ, প্রচারণা ও গনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালে আমাকে নৌকা প্রার্থী করার পর, আপনারা আমাকে বিপুলভোটে বিজয়ী করেছেন। এরপর আমাকে পানি সম্পদ উপমন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইতো এই পাঁচ বছরে নড়িয়ায় এখন আর নদীভাঙন নেই, সেখানে পর্যটন এলাকা গঠে উঠেছে। নড়িয়া সখিপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য,  যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, নড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও স্টেডিয়াম হচ্ছে। নড়িয়া-সখিপুরে কোনো মারামারি হানাহানি নাই, শান্তির জনপদে পরিণত হয়েছে। সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। কারণ, এর সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, সহ-সভাপতি ও চরসেনসাস ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা, আরশিনগর ইউপি চেয়ারম্যান আলম সরদার, মুলাদীর সখিপুর ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান

নৌকার বিজয় শেখ হাসিনা ও বাংলাদেশের বিজয়।।

আপডেট সময় : 03:44:59 am, Tuesday, 26 December 2023