Dhaka , Thursday, 1 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:50:58 pm, Friday, 19 June 2026
  • 95 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা পৌরসভার নির্মিত ড্রেনের নির্গত নোংরা পানি, মল-মূত্র ও বিভিন্ন বর্জ্যের কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কলোনির পুকুরের পানি দূষিত হয়ে পড়েছে। এতে পুকুরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছের মৃত্যুর ঘটনাও ঘটেছে। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারী ও কলোনিবাসীরা।

জানা গেছে, পৌরসভার ড্রেনের দূষিত পানি দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের কলোনি সংলগ্ন পুকুরে গিয়ে পড়ছে। ফলে পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দূষণের কারণে একটি পুকুরের মাছ ইতোমধ্যে মারা গেছে। অন্য একটি পুকুরে মাছ স্থানান্তর করা হলেও সেখানেও কিছু মাছ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন জানান, ড্রেনের নোংরা পানির কারণে পুকুরের পানি মারাত্মকভাবে দূষিত হয়েছে। ফলে গোসল, কাপড় ধোয়া ও অন্যান্য দৈনন্দিন কাজে পুকুরের পানি ব্যবহার বন্ধ হয়ে গেছে। এছাড়া প্রতি বছর বর্ষা মৌসুমে ড্রেনের পানি উপচে পুকুর ও কলোনি এলাকা তলিয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ পরিস্থিতিতে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে পরিবেশসম্মতভাবে ড্রেন সংস্কার এবং ড্রেনের প্রাচীর উঁচু করার জন্য পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস.এম. রিফাত-বিন রফিক এ আবেদন করেন।

এ বিষয়ে পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি

আপডেট সময় : 06:50:58 pm, Friday, 19 June 2026