Dhaka , Friday, 19 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা দক্ষিণ মিঠাছড়িতে এডিপির আওতায় আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন, জনসাধারণের স্বস্তি রামুতে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও ধারালো দা উদ্ধার কক্সবাজারে শিশু সুরক্ষা কমিটির অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বটিয়াঘাটায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-১০৩ বীজ বিতরণ পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলের চেষ্টা; পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান বীজ বিতরণ পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাখির আনাগোনায় মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে দেশীয় মাছ, বিপন্ন শতাধিক প্রজাতি। লক্ষ্মীপুর-চাঁদপুর সীমান্তে বর্জ্যের পাহাড়: চরম স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ। লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় ফল মেলার উদ্বোধন। নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

কক্সবাজারে শিশু সুরক্ষা কমিটির অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:51:58 pm, Friday, 19 June 2026
  • 1 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারে শিশু সুরক্ষা কমিটির সদস্যদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পালংখালী, খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশ নেন।

ডিএসকে-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের উদ্যোগে সোমবার (১৫ জুন) কক্সবাজারের হিমছড়ি মেরিন ড্রাইভস্থ সি ফুড ক্যাফে ওয়ানে শিশু সুরক্ষা কমিটির আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ১১৭ জন শিশু সুরক্ষা কমিটির সদস্য ছাড়াও তিনটি ইউনিয়নের ইউপি সদস্য, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রামু ও উখিয়া উপজেলার সাংবাদিকবৃন্দ এবং প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা। তিনি প্রধান অতিথির বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শিশু সুরক্ষায় এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো. মর্তুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অভিজ্ঞতা বিনিময় পর্ব উপস্থাপন করেন দক্ষিণ মিঠাছড়ি শিশু সুরক্ষা কমিটির মাস্টার জামাল হোসাইন।

অভিজ্ঞতা বিনিময় করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ইউপি সদস্য ও শিশু সুরক্ষা কমিটির সভাপতি মিনু আরা বেগম এবং সদস্য নুর মোহাম্মদ। খুনিয়াপালং ইউনিয়ন থেকে ইউপি সদস্য ও শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা জানে আলম এবং মো. জয়নাল আবেদিন, পালংখালী ইউনিয়ন থেকে মো. ফয়েজ ও আরিফ হোসেন তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা শিশু সুরক্ষার কাজে মাঠপর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ, শিশুদের ইতিবাচক মানসিক পরিবর্তন এবং ভবিষ্যতে দলবদ্ধভাবে শিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন শিশু সুরক্ষা কমিটিকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করেন।

কর্মশালা বাস্তবায়নে খুনিয়াপালংয়ের মো. জয়নাল আবেদিন ও আবদুল হক, দক্ষিণ মিঠাছড়ির জামাল হোসেন ও নুর মোহাম্মদ এবং পালংখালীর মো. ফয়েজ ও মো. জুয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত কর্মশালায় র‍্যাফেল ড্র, বালিশ খেলা, জুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন বিনোদনমূলক খেলায় সদস্যরা অংশ নেন। পরে অতিথিরা বিভিন্ন খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আবু রায়হান মো. নসুরুল্লাহ বলেন, সংস্থার প্রকল্প শেষ হলেও শিশুদের কল্যাণে শিশু সুরক্ষা কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে। এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান

কক্সবাজারে শিশু সুরক্ষা কমিটির অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : 06:51:58 pm, Friday, 19 June 2026