Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় ফল মেলার উদ্বোধন।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:46:13 pm, Friday, 19 June 2026
  • 94 বার পড়া হয়েছে

সালমান মির্জা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে। ফল চাষের প্রসার, পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
১৮ জুন, বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এবং কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলাটি চলবে আগামী ২০ জুন পর্যন্ত। এছাড়াও ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ স্লোগানটি মেলায় বিশেষ গুরুত্ব পেয়েছে।
মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা এবং নার্সারি মালিকদের বেশ কয়েকটি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলের পাশাপাশি ফল উৎপাদন ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তি এবং কৃষিভিত্তিক উদ্ভাবনী নানা বিষয় প্রদর্শন করা হচ্ছে।
মেলায় অংশ নেওয়া ফলচাষিরা জানান, বর্তমানে ফল চাষ কেবল ব্যক্তিগত বা পারিবারিক চাহিদা মেটাতেই সীমাবদ্ধ নেই, বরং এটি একটি লাভজনক ব্যবসায়িক উদ্যোগে পরিণত হয়েছে। সঠিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে ফল উৎপাদনে বিপ্লব ঘটানো সম্ভব।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, ধান বা অন্যান্য ফসলের পাশাপাশি ফল চাষে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। বসতভিটার চারপাশ, রাস্তার পাশের খালি জায়গা ও পতিত জমিতে ফলের গাছ রোপণ করলে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সহজ হবে।
মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের ফল চাষ, সঠিক চারা নির্বাচন এবং ফল ও গাছের রোগবালাই দমনসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মকে ফল খাওয়া ও ফল চাষে আগ্রহী করে তুলতেই এই মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
তিন দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ ফল উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় ফল মেলার উদ্বোধন।

আপডেট সময় : 06:46:13 pm, Friday, 19 June 2026