Dhaka , Saturday, 20 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা দক্ষিণ মিঠাছড়িতে এডিপির আওতায় আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন, জনসাধারণের স্বস্তি রামুতে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও ধারালো দা উদ্ধার কক্সবাজারে শিশু সুরক্ষা কমিটির অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বটিয়াঘাটায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-১০৩ বীজ বিতরণ পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলের চেষ্টা; পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান বীজ বিতরণ পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাখির আনাগোনায় মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে দেশীয় মাছ, বিপন্ন শতাধিক প্রজাতি। লক্ষ্মীপুর-চাঁদপুর সীমান্তে বর্জ্যের পাহাড়: চরম স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ। লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় ফল মেলার উদ্বোধন। নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীতে গাঁজাসহ ২ মাদক কারবারি – গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:25:50 pm, Thursday, 30 March 2023
  • 105 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের জমাদার বাড়ির আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর ও সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদিশপুর পূর্ব পাড়া গ্রামের এবাদ উল্যা ভূঁইয়ার ছেলে আকতার হোসেন।

বুধবার (২৯ মার্চ) রাত ও বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নোয়াখালী পৌর এলাকা এবং বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড চন্দ্রপুর এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই বাড়ির একটি ভাড়া বাসা থেকে মাদক কারবারি আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়ন কক্ষের খাটের নিচের একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের রূপালী ব্রিকফিল্ড পাশ্ববর্তী জিহাদ ট্রেডার্সের সামনে থেকে ওই এলাকার চিহিৃত পেশাদার মাদক কারবারি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান

নোয়াখালীতে গাঁজাসহ ২ মাদক কারবারি – গ্রেফতার

আপডেট সময় : 04:25:50 pm, Thursday, 30 March 2023