Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট

নগরীর আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:49 pm, Saturday, 6 December 2025
  • 115 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ-সবল ভাবে গড়তে প্রতিটি ওয়ার্ডে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে আগ্রাবাদের জাম্বুরি মাঠে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার বিকেলে উদ্বোধনকালে মেয়র বলেন, আমি ওয়াদা দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১ টি খেলার মাঠ ও পার্ক করে দিব। আমার ওয়াদা বাস্তবায়নে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের এই ‍শিশু পার্ক নতুনভাবে যাত্রা শুরু করল। জাম্বুরি মাঠের একটা অংশও আমরা খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছি।

“শুধু এই পার্ক নয়। আমরা বিপ্লব উদ্যানের ওই পার্কটা ঢেলে সাজিয়ে চট্টগ্রামবাসীকে উপহার দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিময় ওই পার্কে তিনি উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। সে ঐতিহাসিক পটভূমিও সেখানে থাকবে কারণ মানুষ বিপ্লব উদ্যানে যায় কিন্তু বিপ্লব উদ্যানের এই ঐতিহাসিক বিষয়ে কোন স্মৃতিচিহ্ন তারা দেখতে পায় না। কোন ধরনের পটভূমি সেখানে দেখতে পায় না। সেটাও ইনশাল্লাহ আমরা করে দিব। চাদগাও তে যে পার্কটি বন্ধ হয়ে পড়ে আছে সেটাও আমরা মন্ত্রণালয়ের কাছে চেয়েছি। সেটাও ইনশাল্লাহ আমি নতুন করে চালু করে দিব। আমবাগানে ওয়াসিম আকরাম পার্কেরও কাজ চলছে। অনেকগুলো পার্কের কাজ কিন্তু আমরা শুরু করেছি। এর বাহিরে নগরীতে এখন ১১টি মাঠ নির্মাণের কাজ চলছে। ১১ নং ওয়ার্ডে বহরুপী মাঠ, ৯নং ওয়ার্ডের ফিরোজশাহ মাঠ, সদরঘাটের বালুর মাঠ, বাকলিয়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মহসিন কলেজের মাঠ, নাসিরাবাদের মাঠ, বাকলিয়া স্কুলের মাঠ, হালিশহর এইচ ব্লকের মাঠ সবগুলো শিশুদের খেলার সুস্থ বিনোদনের উৎস হয়ে উঠবে। পর্যায়ক্রমে ৪১ টা ওয়ার্ডে ইনশাল্লাহ ৪১ টা খেলার মাঠ আমি করে দিয়ে যাব ইনশল্লাহ।

অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান জি এম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার মিয়া,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর,
২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল সর্দার,
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১নং যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, ডবলমুরিং থানা সেচ্ছাসেবকদল সদস্য সচিব মাসুদুর রহমান মোহন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী  

নগরীর আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 08:22:49 pm, Saturday, 6 December 2025