Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 02:58:27 pm, Sunday, 12 July 2026
  • 46 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অপহৃত ১৫ মাস বয়সী শিশু নাজেহাদকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অল্প সময়ের মধ্যেই সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। এ সময় অপহরণে জড়িত এক দম্পতিকে গ্রেফতার করা হয়।

যেভাবে ঘটে অপহরণের ঘটনা
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই (২০২৬) মামলার বাদী মোহাম্মদ সোহেল রানার শ্যালিকার তিন দিনের নবজাতক অসুস্থ হলে তাকে চমেক হাসপাতালের ৬ষ্ঠ তলার ৩২নং ওয়ার্ডে (এনআইসিইউ) ভর্তি করা হয়। নবজাতকের মাও অসুস্থ থাকায় তাকে দেখাশোনার জন্য বাদীর স্ত্রী, শাশুড়ি ও ১৫ মাস বয়সী ছোট মেয়ে নাজেহাদ চমেক হাসপাতালে আসেন। গত ১০ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এক অজ্ঞাতনামা নারী বাদীর শাশুড়ির কাছে গিয়ে নিজেকে বাদীর স্ত্রীর (তাসলিমা জান্নাত নীলা) বান্ধবী হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে শিশু নাজেহাদ কান্নাকাটি শুরু করলে ওই নারী চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে কোথাও না পেয়ে শিশুটির বাবা মোহাম্মদ সোহেল রানা পাঁচলাইশ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই দ্রুত তদন্তে নামে পাঁচলাইশ থানা পুলিশের একটি চৌকস দল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে সিএমপি’র চান্দগাঁও থানাধীন ‘এক কিলোমিটার’ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে অপহৃত শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা হলেন:
নাহিমা বেগম (২০): পিতা- মৃত আলাউদ্দিন, মাতা- আলেয়া বেগম। সাং- ম্যাক পাশান, নতুন সুখচর, হাতিয়া, নোয়াখালী।
বোরহান উদ্দিন (৩০): পিতা- মফিজুর রহমান, মাতা- জাকেয়া বেগম। সাং- চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: তারা উভয়েই চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় জাহাঙ্গীর কোম্পানির টিনশেড ভাড়াবাড়িতে বসবাস করতেন।

আইনি ব্যবস্থা
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৭/৩০ ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ১১/০৭/২০২৬খ্রি.) রুজু হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেন পাঁচলাইশ মডেল থানার এসআই (নিঃ) মো. নুরুল আলম আশেক, এসআই (নিঃ) মো. নুরুল আবছার, এসআই (নিঃ) মো. শওকত ইমাম এবং কনস্টেবল সাগর কান্তি শীল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার

আপডেট সময় : 02:58:27 pm, Sunday, 12 July 2026