Dhaka , Thursday, 20 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-১০ দোহাজারীতে কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ – জেলা পুলিশ সুপার মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময়

চট্টগ্রামের প্রভাবশালী রেস্টুরেন্ট ব্যবসায়ী নাজমি নওরোজ’র দুই কোটির ব্যবসায় ১৫১ কোটি টাকা ঋণ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:22:17 am, Thursday, 10 October 2024
  • 1307 বার পড়া হয়েছে

চট্টগ্রামের প্রভাবশালী রেস্টুরেন্ট ব্যবসায়ী নাজমি নওরোজ'র দুই কোটির ব্যবসায় ১৫১ কোটি টাকা ঋণ।।

সি:স্টাফ রিপোর্টার -চট্টগ্রাম ব্যুরো।।
 
নারী উদ্যোক্তা নাজমি নওরোজ। চট্টগ্রাম নগরের লা এরিস্টোক্রেসি -বর্তমানে বন্ধ -ফিউশন ইটস নামের দুটি রেস্টুরেন্টের মালিক। সব মিলিয়ে তার দুই থেকে আড়াই কোটি টাকার ব্যবসা। এই ব্যবসা দেখিয়ে তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ১৫১ কোটি টাকা। বছরের পর বছর শোধ না করায় সুদে-আসলে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৪ কোটি টাকা। তবে নাজমি নওরোজ এই ঋণের পুরো দায়ভার চাপিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম মাসুদের ওপর। নাজমি দাবি করেছেন- এস আলমের কল্যাণেই তিনি এত টাকা ঋণ তুলতে পেরেছেন। ঋণ শোধও করবে এস আলম। এদিকে ঋণ আদায়ে ব্যাংক ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অনুসন্ধানে জানা যায়, নাজমি নওরোজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নওরোজ এন্টারপ্রাইজ। আর এই নামের একজন উদ্যোক্তা হিসেবে নাজমি ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩টি শাখা থেকে ১৫১ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। 
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়- নাজমির লা এরিস্টোক্রেসি নামের একটি রেস্টুরেন্ট ছিল নগরীর সাইফুদ্দিন খালেদ সড়কে। যেটি চট্টগ্রামের আসকার দিঘীর পাড় এলাকায় -বর্তমানে বন্ধ-। প্রায় দুই কোটি টাকা বিনিয়োগের এই রেস্টুরেন্টটির বিপরীতে একই পরিমাণ ঋণ নেওয়ার সুযোগ থাকলেও-নাজমি নওরোজ স্থানীয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা থেকে ৭০ কোটি টাকা ঋণ নেন। ঋণ গ্রহণের পর কোনও টাকা পরিশোধ না করায় বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ১১৭ কোটি টাকা। এভাবে একই প্রতিষ্ঠানের নামে একই ব্যাংকের প্রবর্তক মোড় শাখা থেকে নাজমি ঋণ নেন ৫৪ কোটি টাকা, যা সুদে-আসলে বর্তমান পরিমাণ দাঁড়িয়েছে ৯০ কোটি ৪৫ লাখ টাকা। তিনি একই ব্যাংকের চকবাজার শাখা থেকেও ২৭ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। মোট ১৫১ কোটি টাকা ঋণ নিলেও এর বিপরীতে জামানত দেখিয়েছেন ৪০ কোটি টাকার সম্পদ। 
ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যমতে-নাজমি নওরোজের বর্তমান ঋণের পরিমাণ সুদে-আসলে প্রায় ২৩৪ কোটি টাকা। ২০২২ সাল পর্যন্ত তিনি ঋণ শোধ করেছেন মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। নাজমির মালিকানাধীন লা এরিস্টোক্রেসি রেস্টুরেন্টটি সাইফুদ্দিন খালেদ সড়ক থেকে আগ্রাবাদ এলাকায় স্থানান্তরের পর দীর্ঘদিন লোকসান দিয়ে সেটি বর্তমানে বন্ধ রয়েছে। 
এ বিষয়ে নাজমি নওরোজ ঋণ গ্রহণ ও পরিশোধ না করার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ৪০ কোটি টাকার সম্পদ জামানত দিয়ে শত কোটি টাকা ঋণ পাওয়ার কথা নয়। যা কিছু হয়েছে সবই এস আলম গ্রুপের মালিক মাসুদ সাহেবের ইচ্ছায়। আমি ঋণ উত্তোলনের পর সব টাকা এস আলমের মালিক মাসুদ সাহেবের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনকে দিয়ে দিয়েছি। সেই প্রমাণ আমার কাছে আছে। তার নামের ব্যাংকের ঋণের সব টাকা এস আলমের মাসুদ শোধ করবেন বলেও জানান তিনি। এমনকি, ব্যাংক কর্তৃপক্ষের সাথেও বৈঠকে এই কথা জানানো হয়েছে বলে নাজমি দাবি করেন। 
নাজমি নওরোজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেসব শাখা থেকে ঋণ নিয়েছেন, সেসব শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ এ ব্যাপারে নিজ পরিচয় দিয়ে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, নাজমি নওরোজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগের নিয়ন্ত্রক এস আলমের ঘনিষ্ঠ। এস আলমের মালিক সাইফুল আলম মাসুদ ও তার পিএস আকিজ উদ্দিনের নির্দেশনাতেই নাজমি নওরোজকে বিপুল অংকের ঋণ দেওয়া হয়। বছরের পর বছর শোধ না করলেও নাজমিকে ঋণ-খেলাপি দেখানো হয়নি এস আলমের নির্দেশেই। এদিকে, বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর নাজমি নওরোজের কাছ থেকে ঋণের টাকা উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। 
ঘটনার সত্যতা জানতে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুলকে মুঠোফোনে কল করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ছাড়াও, তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর বিভাগের বিভাগীয় প্রধান মো. হাফিজুর রহমান বলেন, নাজমি নওরোজের কাছ থেকে ঋণের টাকা উদ্ধারের জন্য ব্যাংক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে তাকে ডেকে এনে ঋণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে  আদালতে মামলাও দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অন্যান্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম

চট্টগ্রামের প্রভাবশালী রেস্টুরেন্ট ব্যবসায়ী নাজমি নওরোজ’র দুই কোটির ব্যবসায় ১৫১ কোটি টাকা ঋণ।।

আপডেট সময় : 11:22:17 am, Thursday, 10 October 2024