Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

গরম তেলে খালি হাতে পেঁয়াজু তৈরি প্রতি পিস বিক্রি মাত্র ১ টাকায়

  • Reporter Name
  • আপডেট সময় : 03:04:23 pm, Tuesday, 27 January 2026
  • 94 বার পড়া হয়েছে

ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:

ফুটন্ত গরম তেল, ধোঁয়ায় ভরা চুলা আর চারপাশে উৎসুক মানুষের ভিড় এই দৃশ্যেই প্রতিদিন জীবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন পেঁয়াজু বিক্রেতা আব্দুল কালাম আজাদ। কোনো প্রকার সুরক্ষা ছাড়াই খালি হাতে গরম তেলের মধ্যে পেঁয়াজু তৈরি করে তাক লাগিয়েছেন তিনি। প্রায় দীর্ঘ ২৫ বছর ধরে এভাবেই পেঁয়াজু বিক্রি করে পরিবার চালাচ্ছেন এই মানুষটি।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মদিনা মসজিদ এলাকার ব্যস্ত সড়কের পাশে একটি ছোট্ট অস্থায়ী দোকানে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তৈরি হয় শত শত পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, রসুন চপ ও মরিচ চপ। এখানে পেঁয়াজু বিক্রি হয় মাত্র ১ টাকা পিস, রসুন চপ জোড়া ৫ টাকা, আলুর চপ জোড়া ৫ টাকা, বেগুনি চপ ১ টাকা ও মরিচ চপ ১ টাকা পিস। এত কম দামে বিক্রি করেও থেমে থাকার সুযোগ নেই তার।

পেঁয়াজু কিনতে আসা আমিনুল ইসলাম নয়ন বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে এখান থেকে পেঁয়াজু খাচ্ছি। খাবারের মান অনেক ভালো। সবচেয়ে অবাক লাগে উনি খালি হাতে গরম তেলে পেঁয়াজু বানান। সিরিয়াল দিয়েও কিনতে হয়, তবুও খেতে আসি।

আরেক ক্রেতা নাইমুল বলেন, টিভিতে দেখতাম গরম তেলে হাত দিয়ে পেঁয়াজু বানায়। কখনো ভাবিনি বাস্তবে এমনটা দেখবো। আজ নিজের চোখে দেখে সত্যিই ভালো লেগেছে।

পেঁয়াজু কিনতে আসা স্কুল শিক্ষার্থী রিদয় হোসেন জানায়, স্কুল শেষে বাসায় যাওয়ার সময় এখান থেকে পেঁয়াজু খাই। প্রতি পিস ১ টাকা হওয়ায় ৫ টাকায় ৫টা খেতে পারি। অন্য দোকানে যেখানে ৫ টাকা পিস, সেখানে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এটা অনেক উপকার।

চট্টগ্রাম থেকে আসা ক্রেতা রাশেদ বলেন,
কয়েকদিন আগে এই পেঁয়াজুর কথা শুনে খেতে আসি। মান অনেক ভালো, পরিষ্কার-পরিচ্ছন্নতাও নজর কাড়ে। বাসার জন্যও কিছু নিয়ে যাবো।

পেঁয়াজু বিক্রেতা আব্দুল কালাম আজাদ বলেন,
আমি দীর্ঘ ২৫ বছর ধরে পেঁয়াজু তৈরি করছি। আগে হোটেলে কাজ করতাম। এই ব্যবসা করে দুই মেয়েকে বিয়ে দিয়েছি, ঘর বানিয়েছি, ছেলের পড়াশোনার খরচ চালাচ্ছি। প্রতিদিন প্রায় ৪ কেজি ডালের পেঁয়াজু, ২ কেজি বেগুনি চপ, দেড় কেজি রসুন চপ এবং ৫০০ থেকে ৬০০ পিস মরিচ চপ তৈরি করি। এতে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা লাভ হয়। গরম তেলে হাত দেওয়া এখন আমার অভ্যাস কোনো সমস্যা হয় না।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্রী তরুণ কুমার পাল বলেন, গরম তেলে হাত দিলে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে স্থায়ী ক্ষতিও হতে পারে। আমাদের পরামর্শ, খুন্তি বা কাঠি ব্যবহার করে খাবার তৈরি করা, যাতে হাতের কোনো ক্ষতি না হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

গরম তেলে খালি হাতে পেঁয়াজু তৈরি প্রতি পিস বিক্রি মাত্র ১ টাকায়

আপডেট সময় : 03:04:23 pm, Tuesday, 27 January 2026