Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম

  • Reporter Name
  • আপডেট সময় : 04:43:02 pm, Thursday, 22 January 2026
  • 25 বার পড়া হয়েছে

চঞ্চল,

দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না লালমনিরহাটের আলোচিত কলেজছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মো. নাঈম ইসলামের (২২)। নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। একই অভিযানে অপহৃত ওই ছাত্রীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, লালমনিরহাটের বালাটারী এলাকার মিন্টু মিয়ার ছেলে নাঈম ওই কলেজছাত্রীকে যাতায়াতের পথে নিয়মিত উত্ত্যক্ত করত। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও সে কর্ণপাত করেনি, উল্টো প্রাণনাশের হুমকি দিত। গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে কলেজে যাওয়ার পথে সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসযোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নাঈম। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভিকটিমের মা।

ঘটনার পর থেকে নাঈম চতুরতার সাথে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিবু মার্কেট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। রাত সোয়া ৯টার দিকে অভিযানকারী দলটি নাঈমকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত ছাত্রী এবং গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

অপহৃত কলেজছাত্রী উদ্ধার: র‍্যাবের জালে লালমনিরহাটের মূল হোতা নাঈম

আপডেট সময় : 04:43:02 pm, Thursday, 22 January 2026