Dhaka , Wednesday, 25 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বেগমগঞ্জে ৬ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে পচেত্তিনোর ক্ষোভ চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শেয়ার বিজের বর্ষপূর্তি পালন ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজনের ৫ দিনের রিমান্ড ​কৌশলে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা গায়েব! দুর্গাপুরে গ্রেপ্তার ২ গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন বরিশালের ডিসি: তাৎক্ষণিক সহায়তা পেলেন ২৫ জন সাইনবোর্ড মিতালী মার্কেটে বিদ্যুৎ বিল নিয়ে বিরোধ, ব্যবসায়ী সমিতির সভাপতিকে পিটিয়ে আহত পাইকগাছায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক কক্সবাজারে সিআইডি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা: মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্তের আহ্বান জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: ডা. শাহাদাত হোসেন দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন মধ্যনগরে সেচ লাইন নিয়ে জমির বিরোধ, বিপাকে কৃষকেরা হাতেগোনা সিনেমা হলেও নেই দর্শক: শুধু সিনে কমপ্লেক্স নয়, মানসম্পন্ন সিনেমা তৈরির দাবি টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার ঈদগাঁওয়ে যাত্রীবাহী হানিফ পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু রামুর কাউয়ারখোপে বিজিবির অভিযান, ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ, ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা অনুদান পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন রূপগঞ্জে কৃষকদের জমি দখলের প্রতিবাদে ও মামলা তুলে নেওয়ার দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ \ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ অগ্রযাত্রা প্রতিদিন’-এর দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হলেন চরভদ্রাসনের মোস্তফা কামাল মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা কলমাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে উত্তাল বিদ্যালয় প্রাঙ্গণ

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজনের ৫ দিনের রিমান্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 08:38:29 pm, Wednesday, 25 November 2026
  • 5 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টাট,

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় কথিত মাদক সম্রাট আব্দুল্লাহ ও প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এএসআই সাত্তার পালিয়ে প্রাণে বাঁচলেও কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানে মুন্সীগঞ্জ থেকে মামলার অন্যতম আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকা থেকে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

পরে তাসলিম পট্টির একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। এ সময় ডেভিড পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তার ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন। পরে আহত ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এসআরবি-১১-এর পৃথক অভিযানে জাবেদ কায়সার আজাদ ও আদরকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে ৬ মাদক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজনের ৫ দিনের রিমান্ড

আপডেট সময় : 08:38:29 pm, Wednesday, 25 November 2026