Dhaka , Tuesday, 24 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক সাতকানিয়ায় এসআরবি-১৫-এর বিশেষ অভিযান, হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুই সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় মধ্যরাতের পুলিশি অভিযান, সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল শ্রীপুরে কুমার নদের ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় পাবলিক টয়লেট খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আব্দুল আউয়াল কবির ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির দেশের প্রথম বিশ্বসুন্দরী এখন কোথায় ৯১ রানেই অলআউট বাংলাদেশ ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি, আবারও বসবে বোর্ড ধরলা নদী সংরক্ষণে স্থানীয় মতামত ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি চরভদ্রাসনে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা- অভিযানের খবরে একযোগে বন্ধ ফার্মেসি- ব্যবসার বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ; গ্রেফতার ৩ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ আজো হয়নি হকারদের পুনর্বাসন: আবারও সড়কে ভাসমান পসরা

রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 12:54:58 pm, Tuesday, 24 November 2026
  • 0 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার,

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মনির আহম্মেদ (৫২) নামে এক ব্যক্তিকে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
আটক মনির আহম্মেদ কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরের ১ নম্বর জিপি গেটের সামনে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা ও সিএনজিসহ তাকে আটক করা হয়।

১১ বিজিবির সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে সবুজ রঙের ২০০ পিস এবং হলুদ রঙের ১৯ হাজার ৭৫০ পিসসহ মোট ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। এছাড়া জব্দ করা সিএনজির মূল্য ৪ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা ইয়াবা ও সিএনজির সিজার মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক

রামুর ইয়াবাকারবারী কচ্ছপিয়ার মনির আহম্মেদ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে আটক

আপডেট সময় : 12:54:58 pm, Tuesday, 24 November 2026