নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মনির আহম্মেদ (৫২) নামে এক ব্যক্তিকে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করেছে বিজিবি।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
আটক মনির আহম্মেদ কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরের ১ নম্বর জিপি গেটের সামনে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা ও সিএনজিসহ তাকে আটক করা হয়।
১১ বিজিবির সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে সবুজ রঙের ২০০ পিস এবং হলুদ রঙের ১৯ হাজার ৭৫০ পিসসহ মোট ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। এছাড়া জব্দ করা সিএনজির মূল্য ৪ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা ইয়াবা ও সিএনজির সিজার মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮