
লিটন রানা, শেরপুর,
শেরপুরের ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের তৃতীয় মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিস আহমেদ।
শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ক্লাবের এক আনন্দঘন পরিবেশে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় ক্লাবের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেনকে নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়।
ক্লাবের সাবেক দুইবারের সভাপতি সাইফুল ইসলামকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
২০ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এই কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক আনিস আহমেদ ও কোষাধ্যক্ষ রাকিবুল হাসান রুবেল নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হলেন,
সিনিয়র সহ-সভাপতি, আরিফ হোসেন সহ সভাপতি, ইমরান হোসেন মাসুম ও লিটন রানা
যুগ্ম সাধারণ সম্পাদক, তৌহিদুর রহমান
সাংগঠনিক সম্পাদক, আবু রাইহান
দপ্তর সম্পাদক, শেখ রিয়াজ
প্রচার সম্পাদক,রেজাউল করিম
কার্যনির্বাহী সদস্য, মুজাহিদ হোসেন
নতুন কমিটি গঠনের পর নেতৃবৃন্দ ঝিনাইগাতীর সাংবাদিকতাকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও বস্তুনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মান উন্নয়ন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কথা তুলে ধরতে ক্লাব সবসময় কাজ করে যাবে।
আনিস আহমেদ, সাধারণ সম্পাদক, ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব,
সবাইকে সঙ্গে নিয়ে ক্লাবকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে চাই।
মুরাদ হোসেন, সভাপতি, ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব,
সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ঝিনাইগাতীকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।
সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টা, ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব,
নতুন কমিটির হাত ধরে ক্লাব আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

























