Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ অধিক্ষেত্র রক্ষায় সোচ্চার নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী-লীগ সভাপতি আব্দুল আলীম গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির অনন্য দৃষ্টান্ত শেখ ইমদাদ হোসেন রাজশাহীর দুর্গ ভেঙে শিরোপার মুকুট সিলেটের মেয়েদের চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১ মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ২৫ খুদে ডাক্তারকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ নেত্রকোনার পূর্বধলার আগিয়া বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা, শেষে পুরস্কার বিতরণ গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬ সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু মাতৃস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 03:13:23 pm, Tuesday, 17 November 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামে রেলপথে যাতায়াত আরও সহজ করা এবং যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম–নাজিরহাট রুটে নতুন করে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

নতুন চালু হওয়া চারটি ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ সংযুক্ত করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে।

পাঁচটি শোভন কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন এবং এসএলআর কোচে আরও ৩৪টি আসন থাকবে। ফলে প্রতিটি ট্রেনে যাত্রীদের জন্য মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৩৩৪টি।

চারটি ট্রেনের সময়সূচি

রেলওয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, নাজিরহাট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে নাজিরহাট—উভয় দিকেই ট্রেন চলাচল করবে দিনে দুইবার।

ট্রেন নম্বর ২২২: নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে।

ট্রেন নম্বর ২২১: চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

ট্রেন নম্বর ২২৪: নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে।

ট্রেন নম্বর ২২৩: চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

নতুন ট্রেন চালুর পাশাপাশি এ রুটে যাতায়াতের ভাড়াও বাড়ানো হয়েছে। আগে যেখানে ভাড়া ছিল ১২ টাকা, এখন তা নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। রেলওয়ে কর্মকর্তাদের ধারণা, নতুন ট্রেন চালুর ফলে যাত্রীসেবার পরিধি বাড়ার পাশাপাশি রেলের আয়ও বৃদ্ধি পাবে।

তবে নতুন ট্রেন চালুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না এ রুটের যাত্রীরা। তাঁদের দাবি, নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার ।

যাত্রীদের মতে, এ পথে রেল যোগাযোগ সম্প্রসারিত হলে ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় : 03:13:23 pm, Tuesday, 17 November 2026