Dhaka , Saturday, 14 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর! ২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস? গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক দীর্ঘ অপেক্ষার অবসান: লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে দুর্গাপুরে সিপিবির হাট সভা অনুষ্ঠিত পাইকগাছায় হিলফুল ফুজুলের উদ্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর পাল্টেছে মহাসড়কের চিত্র, পুনর্বাসনে স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের সিলেটের ট্রিপল মার্ডার: খুনিদের আড়াল ও সাজানো জবানবন্দির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত পূর্বধলায় কয়েক দিন ধরে নিখোঁজ মুরসালিন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: এবিএম সিরাজুল মামুন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার: বিজন কান্তি সরকার বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আল-আমিন ও সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দক্ষিণ মিঠাছড়িতে শিশু সুরক্ষায় ডিএসকের স্টেকহোল্ডারদের নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত আইইবি চট্টগ্রাম কেন্দ্র নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল করিম, সম্পাদক পদে রাশেদ আলম বিজয়ী জুম্মাবার মুসলিম রাষ্ট্রে মন্দির ও মূর্তি তৈরির চেষ্টা সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র – ঈমাম সমাজ

দীর্ঘ অপেক্ষার অবসান: লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:23:40 pm, Saturday, 14 November 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম নগরের লালখান বাজার মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজটিকে চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ হিসেবে উল্লেখ করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

১৪ নভেম্বর শনিবার সকালে জনসাধারণের চলাচলের জন্য ব্রিজটি উদ্বোধনের আগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় মোড় সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে।
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল নীতি হলো—কথা কম, কাজ বেশি। তাঁর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো অত্যন্ত দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে।’ সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কর্মতৎপরতার প্রশংসা করে তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামকে বদলে দিতে তিনি দিনরাত ছুটে বেড়াচ্ছেন।’
নবনির্মিত সেতুটি চালুর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামের মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডের প্রস্তাব দিলে তিনি নিজ দায়িত্বে তা অনুমোদনের ব্যবস্থা করবেন। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি যদি দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা অরাজকতা করার চেষ্টা করে, তবে চট্টগ্রামে প্রশাসনের প্রয়োজন হবে না; দলের নেতাকর্মীরাই তা প্রতিহত করবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। এই দাবিতে আজকের প্রধান অতিথির নেতৃত্বেই এখানে মানববন্ধন হয়েছিল। অবশেষে সেতুটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।’
সিডিএ চেয়ারম্যান জানান, আগামী ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন। তিনি বলেন, ‘এই মেগা প্রকল্পগুলো চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।’

নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বেলায়েত হোসেন আরও বলেন, ‘বিগত সাড়ে সতেরো বছর অনিয়মই ছিল নিয়ম। খাল-নালা দখল করে এবং জোর করে মার্কেট ও ভবন নির্মাণ করা হয়েছে। এই শহরকে পরিকল্পিত, সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং এসব অনিয়ম আর চলতে দেওয়া যাবে না।’
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প প্রকল্পের অর্থে নির্মিত মূল সেতুটির দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার এবং উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের সুবিধার্থে সেতুটিতে ওঠানামার জন্য তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।
নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের সংযোগস্থল হওয়ায় লালখান বাজার মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করেন। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় ২০২২ সালের ১২ ডিসেম্বর মিনিবাসের ধাক্কায় স্কুলশিক্ষক ফারহানা ও তাঁর মেয়ে সায়কা এবং ২০২৩ সালের ২৪ জানুয়ারি প্রাইভেট কারের ধাক্কায় এক তরুণী আহত হন। এসব দুর্ঘটনার পর নিরাপদ পারাপারের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ইস্পাহানী মোড়ে মানববন্ধন হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ অপেক্ষার অবসান: লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ

আপডেট সময় : 06:23:40 pm, Saturday, 14 November 2026