
সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মো. মুরসালিন (নাম) নামে এক ব্যক্তি কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। স্বজনদের দাবি, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মহিষবেড় গ্রামের বাসিন্দা মুরসালিন আগিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
নিখোঁজ মুরসালিনের পরিচয়:
নাম: মো. মুরসালিন
পিতার নাম: মো. তাইজুদ্দিন
গ্রাম: মহিষবেড়
থানা: পূর্বধলা
জেলা: নেত্রকোনা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মুরসালিনের সন্ধান পেয়ে থাকলে কিংবা কোথাও তাঁকে দেখে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ: ০১৯১৯৫৪৯৪০৯ ০১৭১৩৫৪৯৪০৯
পরিবারের সদস্যরা মুরসালিনকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। একটি শেয়ার কিংবা সামান্য তথ্যও হয়তো তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সংবাদটি বেশি বেশি প্রচারের আহ্বান জানিয়েছেন স্বজনরা।

























