Dhaka , Friday, 13 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন পাহাড়ি বসতবাড়ি ও সন্দেহভাজন আস্তানায় তল্লাশি; ৬ জন আটক, রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ সিএমপি আকবরশাহ থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় তৈরী এলজিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: বাপ্পী নারী শিক্ষার প্রসারে রাজারকুলের মারকাযুল উলুমের ভূমিকা প্রশংসনীয় : সবক অনুষ্ঠানে মাওলানা আব্দুল্লাহ তাজ সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

নারী শিক্ষার প্রসারে রাজারকুলের মারকাযুল উলুমের ভূমিকা প্রশংসনীয় : সবক অনুষ্ঠানে মাওলানা আব্দুল্লাহ তাজ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:29:05 pm, Friday, 13 November 2026
  • 3 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার,

দ্বীনি শিক্ষায় শিক্ষিত নারী-পুরুষের সমন্বিত প্রয়াসেই গড়ে উঠতে পারে সুন্দর ও আলোকিত সমাজ। মহিলাদের মধ্যে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে রামু পশ্চিম রাজারকুলের মারকাযুল উলুম আল-ইসলামিয়া (মহিলা) মাদ্রাসার ভূমিকা অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ।

বুধবার (১১ নভেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার শিক্ষার্থীদের হিফজুল কুরআন সমাপন ও সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মহিলাদের জন্য উন্নত পাঠদান ও নৈতিক চরিত্র গঠনে প্রতিষ্ঠানটি প্রশংসনীয় ভূমিকা রাখছে। এ মাদ্রাসার মাধ্যমে এতদঞ্চলের নারীরা দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সিরাজুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজারকুল আসমা ছিদ্দিকা (রা.) মাদরাসার পরিচালক মাওলানা জায়নুল আবেদীন, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, উমখালী তাজবিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুল ইসলাম রাহী।

উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক, ছিদ্দিকের দোকান স্টেশন জামে মসজিদের খতীব মাওলানা ছৈয়দ আলম, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুস সামাদ, শিক্ষানুরাগী হাফেজ উসমান গণি, রাজারকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বুরহান উদ্দিন রব্বানি, সংরক্ষিত মহিলা সদস্য রেশমি সুলতানা কলি, এলাকার মুরুব্বি জমির আহমদ, ইউনুস সওদাগরসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক, আলেম-ওলামা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নিরাপদ আবাসন, আরবি-বাংলা-ইংরেজি শিক্ষার সমন্বয় এবং হিফজ ও কিতাব বিভাগের সুশৃঙ্খল পাঠদানের মাধ্যমে মাদ্রাসাটি শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দক্ষিণ মিঠাছড়ি ও চাকমারকুল ইউনিয়নের মিলনকেন্দ্রে বাঁকখালী নদীর দক্ষিণ তীরে মনোরম পরিবেশে ২০২২ সালের ২০ ডিসেম্বর মাদ্রাসাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ রাঙ্গুনিয়ায় অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন পাহাড়ি বসতবাড়ি ও সন্দেহভাজন আস্তানায় তল্লাশি; ৬ জন আটক, রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ

নারী শিক্ষার প্রসারে রাজারকুলের মারকাযুল উলুমের ভূমিকা প্রশংসনীয় : সবক অনুষ্ঠানে মাওলানা আব্দুল্লাহ তাজ

আপডেট সময় : 06:29:05 pm, Friday, 13 November 2026