Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবি বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড

চবি বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব

  • Reporter Name
  • আপডেট সময় : 08:00:54 pm, Thursday, 12 November 2026
  • 1 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.11.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের পিএইচ.ডি. গবেষক ও সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের গবেষণাকর্মের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বাংলা বিভাগের সম্মেলন কক্ষে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষ সম্পর্কের জটিলতা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম। তাঁর মূল পিএইচ.ডি. অভিসন্দর্ভের শিরোনাম ‘বাংলা উপন্যাসে চিত্রিত বিবাহবহির্ভূত সম্পর্ক: কল্লোল যুগের তিনজন লেখক (প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু)’। প্রবন্ধ উপস্থাপনকালে তিনি কল্লোল যুগের সাহিত্যিক প্রেক্ষাপট এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব, সমাজবাস্তবতা ও নারী-পুরুষের সম্পর্কের নানা জটিল দিক তথ্য-উপাত্তসহ তুলে ধরেন।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. তাসলিমা বেগম। এ সময় তিনি গবেষণাকর্মের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

সেমিনারে আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থেকে মতামত দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ সাদী এবং সহযোগী অধ্যাপক লোকমান কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্যাহ ভূঁইয়া, অধ্যাপক ড. প্রকাশ দাশগুপ্ত, সহযোগী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক, সহযোগী অধ্যাপক শায়লা বিনতে হোসাইন, সহকারী অধ্যাপক কাকলী পালসহ বিভাগের অন্যান্য শিক্ষক। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, এম.ফিল. ও পিএইচ.ডি. গবেষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত শিক্ষকেরা গবেষকের প্রবন্ধের তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী দিকগুলোর প্রশংসা করেন। পাশাপাশি গবেষণাকর্মকে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

চবি বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব

আপডেট সময় : 08:00:54 pm, Thursday, 12 November 2026