Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেওয়ার আশ্বাস ড. মাসুদ এমপির

সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম

  • Reporter Name
  • আপডেট সময় : 05:13:35 pm, Thursday, 12 November 2026
  • 2 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজারের সাংবাদিক, পরিবেশ গবেষক, চিন্তক ও ইতিহাস-ঐতিহ্যের অনুসন্ধানী ব্যক্তিত্ব আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে কক্সবাজার সাংবাদিক সমিতি। তাঁর বর্ণাঢ্য জীবন, সাংবাদিকতা, পরিবেশচর্চা, গবেষণা ও সমাজভাবনার অবদান মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, এ শোকসভা কেবল স্মৃতিচারণের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না। বরং আহমদ গিয়াসের জীবন, কর্ম, চিন্তা ও সৃষ্টিকর্ম সংরক্ষণের একটি স্থায়ী উদ্যোগের সূচনা করা হবে।

নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক, গণমাধ্যম গবেষক, প্রাবন্ধিক ও বাংলাদেশ বেতার কক্সবাজারের সংবাদ অনুবাদক (সাব-এডিটর) আজাদ মনসুর জানান, একজন চারণ সাংবাদিক হিসেবে কক্সবাজারের সাংবাদিকতা, পরিবেশ গবেষণা, ইতিহাস-ঐতিহ্য অনুসন্ধান এবং সমাজচিন্তায় আহমদ গিয়াসের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁর কাজ ও চিন্তাধারা সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তাঁর প্রয়াণে কক্সবাজারের সাংবাদিকতা ও মননশীল সমাজ একটি গুরুত্বপূর্ণ কণ্ঠকে হারিয়েছে। তাঁর রেখে যাওয়া কাজ ও চিন্তাকে সংরক্ষণ করা সময়ের দাবি বলে মনে করছেন জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

প্রস্তাবিত নাগরিক শোকসভায় ‘সাংবাদিক আহমদ গিয়াস: কক্সবাজারের সাংবাদিকতায় তাঁর অবদান’, ‘পরিবেশ গবেষক আহমদ গিয়াস: প্রকৃতি ও প্রতিবেশ রক্ষায় তাঁর চিন্তা’ এবং ‘আহমদ গিয়াসের সৃষ্টিকর্ম সংরক্ষণ: আমাদের দায় ও করণীয়’ শীর্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

এ ছাড়া শোকসভাকে কেন্দ্র করে আহমদ গিয়াসের প্রকাশিত ও অপ্রকাশিত লেখালেখি, সংবাদ প্রতিবেদন, আলোকচিত্র, গবেষণাকর্ম ও অন্যান্য সৃষ্টিকর্মের উপকরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর জীবন ও কর্ম নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ এবং প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনাও করছেন আয়োজকরা।

এদিকে নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে আগামী *১৬ নভেম্বর, সোমবার*, কক্সবাজারের নিরিবিলি শাহীন রেস্তোরাঁয় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

ওই সভায় কক্সবাজারের প্রবীণ ও নবীন সাংবাদিক, পরিবেশ গবেষক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ইতিহাস গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আহমদ গিয়াসের সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং শোকসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব স.ম. ইকবাল বাহার চৌধুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার

সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম

আপডেট সময় : 05:13:35 pm, Thursday, 12 November 2026