Dhaka , Wednesday, 11 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেওয়ার আশ্বাস ড. মাসুদ এমপির গাইবান্ধায় PRIME PROJECT- প্রতিযোগিতায় গিদারী ইউনিয়ন প্রথম মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড নেত্রকোনায় শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি? স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা ভেঙে পড়েছে নির্ভীক-এর ক্রেন: ক্ষতিগ্রস্ত হাউজ বোটসহ কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান, মাদক কারবারি আটক চাঁদপুরের মতলব উত্তরে গভীর রাতে অগ্নিকাণ্ড: গোয়ালঘরসহ দুটি গর্ভবতী গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক হযরত আলী রামুর জোয়ারিয়ানালায় নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর জাকের হোসাইন ও সম্পাদক মাহবুবর রহমান মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:24:46 pm, Wednesday, 11 November 2026
  • 3 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পেশাগত মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসাইন।

সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। এ সময় সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সমিতির বার্ষিক কর্মপরিকল্পনা, সদস্যদের আর্থিক উন্নয়ন, আবাসন সমস্যা এবং ভবিষ্যৎ কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।

শোকসভা আয়োজনের জন্য আজাদ মনসুরকে আহ্বায়ক এবং স. ম. ইকবাল বাহার চৌধুরীকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ হাশিম, আনছার হোসেন, ইব্রাহিম খলিল উল্লাহ মামুন, মওলানা নুরুল হক চকোরী, আজাদ মনসুর, স. ম. ইকবাল বাহার চৌধুরী, আনোয়ার হোসাইন, শামশুল আলম শ্রাবণ ও আতিকুর রহমান মানিক।

উল্লেখ্য, কক্সবাজারের সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০২৩ সালে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত

আপডেট সময় : 08:24:46 pm, Wednesday, 11 November 2026