Dhaka , Wednesday, 11 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড নেত্রকোনায় শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি? স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা ভেঙে পড়েছে নির্ভীক-এর ক্রেন: ক্ষতিগ্রস্ত হাউজ বোটসহ কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান, মাদক কারবারি আটক চাঁদপুরের মতলব উত্তরে গভীর রাতে অগ্নিকাণ্ড: গোয়ালঘরসহ দুটি গর্ভবতী গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক হযরত আলী রামুর জোয়ারিয়ানালায় নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর জাকের হোসাইন ও সম্পাদক মাহবুবর রহমান মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র

চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 03:47:15 pm, Wednesday, 11 November 2026
  • 0 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণ সেবা, ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি টাকা বিতরণের লক্ষ্য,

চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আশার সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) নগরীর স্টেশন রোডের ৬৫৯/এ নম্বরে অবস্থিত দি এলিনা হোটেলে এ সভার আয়োজন করে আশা-চট্টগ্রাম ডিভিশনাল অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আশা-কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম এবং দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি।

আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদের সভাপতিত্বে সভায় আশার কার্যক্রম উপস্থাপন করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। এ সময় ডিএম, আরএম, এসই ও বিএমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আশা’র কেন্দ্রীয় এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম আশা’র বিস্তারিত তথ্যে
উপস্থাপন করতে গিয়ে বলেন, আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণ সেবা দিচ্ছে। তাঁদের কাছে ঋণ স্থিতি ১ হাজার ৫৩৫ কোটি ৬৮ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতেও আশার কার্যক্রম রয়েছে। এই বিভাগে ৫৩২টি কেন্দ্রে ১৫ হাজার ২০২ জন শিক্ষার্থীকে নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম চলছে। ২০২৫ সালে ৫টি স্বাস্থ্যকেন্দ্রে ৩১ হাজার ৪১১ জন রোগী সেবা নেন। একই বছর ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ১৬ হাজার ৯২১ জন অপারেশনবিহীন হাঁটু, কোমর, ঘাড় ও হাতের ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, ডিস্ক প্রল্যাপসসহ সব ধরনের জয়েন্টের সমস্যার চিকিৎসা নেন।
সদস্যদের সামাজিক সুরক্ষায় ২০২৫ সালে ২ হাজার ৯২ জনের বীমা দাবি পরিশোধ ও ৮ দশমিক ৮৬ কোটি টাকা ঋণ মওকুফ করা হয়েছে। ১৩২ জন সদস্যকে ৪ দশমিক ৬২ লাখ টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সদস্যের মৃত্যুজনিত দাফন-কাফনের জন্য ৫ হাজার টাকা করে ৭৫৮ জনকে ৩৭ দশমিক ৯০ লাখ টাকা এবং ৫১ জনকে ৭ দশমিক ৬৫ লাখ টাকা এককালীন অবসর ভাতা দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসকের কাছে ২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতি মাসে ৫ জন গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়, যার পরিমাণ ২০২৫ সালে ৯ লাখ টাকা। সরকারি সব দিবসে আশার প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 03:47:15 pm, Wednesday, 11 November 2026