শওকত আলম, কক্সবাজার,
সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পেশাগত মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসাইন।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। এ সময় সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সমিতির বার্ষিক কর্মপরিকল্পনা, সদস্যদের আর্থিক উন্নয়ন, আবাসন সমস্যা এবং ভবিষ্যৎ কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রয়াত সাংবাদিক আহমদ গিয়াসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।
শোকসভা আয়োজনের জন্য আজাদ মনসুরকে আহ্বায়ক এবং স. ম. ইকবাল বাহার চৌধুরীকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ হাশিম, আনছার হোসেন, ইব্রাহিম খলিল উল্লাহ মামুন, মওলানা নুরুল হক চকোরী, আজাদ মনসুর, স. ম. ইকবাল বাহার চৌধুরী, আনোয়ার হোসাইন, শামশুল আলম শ্রাবণ ও আতিকুর রহমান মানিক।
উল্লেখ্য, কক্সবাজারের সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০২৩ সালে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮