Dhaka , Wednesday, 11 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেওয়ার আশ্বাস ড. মাসুদ এমপির গাইবান্ধায় PRIME PROJECT- প্রতিযোগিতায় গিদারী ইউনিয়ন প্রথম মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড নেত্রকোনায় শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি? স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা ভেঙে পড়েছে নির্ভীক-এর ক্রেন: ক্ষতিগ্রস্ত হাউজ বোটসহ কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান, মাদক কারবারি আটক

ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:49:19 pm, Wednesday, 11 November 2026
  • 4 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় জয় চন্দ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে ফতুল্লা মডেল থানার পাগলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় চন্দ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার পাঁচগাঁও গ্রামের নারায়ণ চন্দ্র চন্দ ও মালা চন্দ্র চন্দের ছেলে। তিনি ঢাকার গেন্ডারিয়া থানার ২৬/১ সতীশ সরকার রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে সদ্য কেনা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মাছুয়াপাড়া রেললাইন এলাকায় বোনের বাসায় বেড়াতে যান জয়। পরে রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শ্যামা কালীপূজামণ্ডপে যান। পূজা শেষে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

পথে পাগলা তালতলা এলাকায় দুলালের টায়ার মেরামতের দোকানের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পঞ্চবটীর দিকে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং জয় সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : 08:49:19 pm, Wednesday, 11 November 2026