Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাতের ফোনে সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভা, স্থায়ীভাবে সংরক্ষিত হবে তাঁর সৃষ্টিকর্ম ‎গাইবান্ধায় ইউডিসির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পূর্বধলায় রাতভর পুলিশের অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:30:33 pm, Thursday, 12 November 2026
  • 10 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

আফগানিস্তানে তালেবানের গোপন নির্দেশের কারণে পুরুষ চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে পারছেন না নারীরা। এতে সাধারণ স্বাস্থ্যসেবা পেতেও চরম ভোগান্তি ও অমানবিক পরিস্থিতির মুখে পড়ছেন দেশটির নারী রোগীরা। সম্প্রতি দ্য গার্ডিয়ান ও জান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হেরাতের বাসিন্দা ফরিদা (ছদ্মনাম) তীব্র দাঁতের ব্যথা নিয়ে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসার মাঝপথে তাঁকে জানানো হয়, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুরুষ দন্তচিকিৎসকরা আর নারীদের চিকিৎসা করতে পারবেন না। ফলে তিন মাস ধরে তাঁর চিকিৎসা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। ব্যথার কারণে ঠিকমতো খেতেও পারছেন না তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছে। নারী রোগীকে চিকিৎসা দিলে তাঁদের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি পরিস্থিতিতেও কোনো নারী রোগীকে একা চিকিৎসা দেওয়া যাবে না। চিকিৎসার সময় অবশ্যই তাঁর সঙ্গে একজন পুরুষ অভিভাবক (মাহরাম) থাকতে হবে। পাশাপাশি চিকিৎসাসেবায় নারী নার্সের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে।

এমনকি কোনো কোনো এলাকায় নারী রোগীদের তাঁদের প্রকৃত নামে ডাকতেও নিষেধ করা হচ্ছে। প্রেসক্রিপশনে নামের পরিবর্তে শুধু ‘বিবি’ লিখতে বলা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই স্বাস্থ্যসংকট আরও জটিল হয়ে উঠেছে নারী চিকিৎসকের সংকটের কারণে। ২০২৪ সালের শেষ দিক থেকে নারীদের মেডিকেল শিক্ষায় অংশগ্রহণ ও নতুন নারী চিকিৎসাকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। ফলে একদিকে পুরুষ চিকিৎসকদের কাছে যাওয়ার সুযোগ সীমিত হচ্ছে, অন্যদিকে নারী চিকিৎসকের সংখ্যাও ক্রমেই কমছে।

এ পরিস্থিতিতে আফগানিস্তানের নারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি

পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা

আপডেট সময় : 08:30:33 pm, Thursday, 12 November 2026