Dhaka , Saturday, 14 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: এবিএম সিরাজুল মামুন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার: বিজন কান্তি সরকার বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আল-আমিন ও সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দক্ষিণ মিঠাছড়িতে শিশু সুরক্ষায় ডিএসকের স্টেকহোল্ডারদের নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত আইইবি চট্টগ্রাম কেন্দ্র নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল করিম, সম্পাদক পদে রাশেদ আলম বিজয়ী জুম্মাবার মুসলিম রাষ্ট্রে মন্দির ও মূর্তি তৈরির চেষ্টা সম্প্রতি নষ্টের ষড়যন্ত্র – ঈমাম সমাজ ঘুষ-দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যে বিপর্যস্ত বরিশাল: জনসেবা বাদ, পরিদর্শন আর পদ-পদবি নিয়েই ব্যস্ত প্রশাসন! ঢাকঢোল পিটিয়ে গোলাপি শাড়ির বর্ণিল মিছিল : ১০৩ বছরের বিদ্যাপীঠে প্রাক্তন-বর্তমানের মিলনমেলা দক্ষিণ রাঙ্গুনিয়ায় অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন পাহাড়ি বসতবাড়ি ও সন্দেহভাজন আস্তানায় তল্লাশি; ৬ জন আটক, রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ সিএমপি আকবরশাহ থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় তৈরী এলজিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: বাপ্পী নারী শিক্ষার প্রসারে রাজারকুলের মারকাযুল উলুমের ভূমিকা প্রশংসনীয় : সবক অনুষ্ঠানে মাওলানা আব্দুল্লাহ তাজ সুনামগঞ্জ জের ধর্মপাশা ,শানবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘুষ ছাড়া পাস নয়,শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ, চট্টগ্রামে জিডি ৭নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন আফজাল হোসেন নতুন সিনেমায় জেনেলিয়ার সঙ্গে চমক দিলেন ইমরান হাশমি বড় ক্লাব ডাকলেও ইংল্যান্ড ছাড়বেন না টুখেল পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিষিদ্ধ, চরম ভোগান্তিতে আফগান নারীরা বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহি কক্সবাজার সৈকতে গরু-ছাগলের অবাধ বিচরণ বন্ধে কঠোর প্রশাসন, ১৮ নভেম্বরের পর আটক পশু নিলাম পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২ পাইকগাছায় আরকেবিকে কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোনায় জাতীয় সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চবির বাংলা বিভাগে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত, আলোচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারী-পুরুষের মনস্তত্ত্ব বিমানবন্দর হলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে: বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:29:46 pm, Saturday, 14 November 2026
  • 0 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষকে ভেদাভেদ ভুলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার উদাত্ত আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, যেকোনো ধরনের অবিচার ও অবহেলা দূর করে হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য রোল মডেল হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে।

গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর বৌদ্ধ বিহারের পবিত্র কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা, সাম্য ও সমৃদ্ধি সমভাবে ছড়িয়ে দিতে তিনি নিজ নিজ ধর্মের শান্তির বাণী প্রচারের পাশাপাশি যেকোনো উসকানিদাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সোচ্চার থাকার তাগিদ দেন।

উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সেবা করার জন্যই আমাকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। লক্ষাধিক ভোটে জয়ী করে মহান সংসদে পাঠানোর মাধ্যমে এলাকার মানুষ আমাকে যে ভালোবাসা ও অধিকার দিয়েছেন, তার সকল কৃতিত্ব জনগণের। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের মাত্র ৬ মাসের মধ্যেই আপনাদের মাঝে ছুটে এসে আপনাদের প্রয়োজনের কথা শুনেছেন এবং ইতোমধ্যে অনেক দাবি পূরণও করেছেন। তিনি আরও জানান, সরকার দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সমভাবে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নির্ধারিত হার অনুযায়ী উন্নয়ন বরাদ্দ প্রদান অব্যাহত রেখেছে।

নিজ মাতৃভূমি হাটহাজারীর উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, হাটহাজারীর মানুষের দুঃখ-কষ্ট লাঘব ও এলাকার সার্বিক উন্নয়নের কথা আমি সবসময় অন্তরে লালন করি। এই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে এবং সমাজে মানবিক গুণাবলি জাগ্রত রেখে দেশের কল্যাণে এগিয়ে যেতে তিনি সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।

মির্জাপুর বৌদ্ধ বিহারের এই কঠিন চীবর দান উৎসবে অন্যান্যের মধ্যে সম্মানিত ভান্তেগণ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা ও সেবক-সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: এবিএম সিরাজুল মামুন

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

আপডেট সময় : 12:29:46 pm, Saturday, 14 November 2026