
আরিফ আহমেদ,
আমাদের মুসলমানদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহীম আঃ। তাঁর পৃথিবীতে আগমনের অন্যতম কারণ ছিলো মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া। এরপর অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের দিন নবী করীম (সা.) হাতে থাকা একটি লাঠি বা ধনুকের তীর দিয়ে কাবাঘরের আশেপাশের ৩৬০টি মূর্তি ভেঙে গুড়িয়ে দেন এবং এসময় তিনি পবিত্র কুরআনের আয়াত পাঠ করছিলেন: “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল” (সূরা আল-ইসরা বা বণী ইসরায়িল, আয়াত ৮১)। তাঁর ইশারায় বা সাহাবিদের সহযোগিতায় একে একে সব মূর্তি ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়।
এরপর তিনি কাবাঘরের ভেতর প্রবেশ করেন। সেখানে ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.)-এর ছবিসহ অন্যান্য মূর্তি ও প্রতিকৃতি ছিল। তিনি সেগুলোকে ধ্বংস ও মুছে ফেলার নির্দেশ দেন।
এভাবেই ১৩ নভেম্বর জুম্মার বাংলা বয়ানের আলোচনা হয়েছে বরিশালের বেশিরভাগ জুম্মা মসজিদে। নামাজ শেষে জেলা ঈমাম সমিতির সভাপতি এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও বরিশালের মডেল মসজিদ, তালুকদার হাটের ফারহান তালুকদার জামে মসজিদ ও খানবাড়ি মসজিদে এ নিয়ে আলোচনা শুনতে পাওয়া গেছে। ঈমাম সমাজ এসময় ঢাকার জগন্নাথ হলে ৩০ ফুট উঁচু মূর্তি তৈরির উদ্বোধন এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মন্দির তৈরির চেষ্টা সহ দেশের আনাচে-কানাচে রামমন্দির বা অন্যান্য মন্দির তৈরির কাজকে হিন্দুদের উগ্রপন্থী আচরণ দাবী করেছেন।
বরিশাল অঞ্চলের বেশিরভাগ মসজিদের খতিব ইমামগণ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতিও দিয়েছেন বলে জানা গেছে । শুক্রবার জুম্মার বয়ানে জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মডেল মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মুনীর হোসেন, তালুকদার বাড়ি জামে মসজিদের ঈমাম মাওলানা মোকলেছুর রহমান, খানবাড়ি জামে মসজিদের ঈমাম মাওলানা আবুল কাসেম বিন নূর, মুগা খান মসজিদ ও মাদ্রাসার খতিব মাওলানা আবুল বাসার সহ বরিশাল অঞ্চলের বেশিরভাগ মসজিদে দেশজুড়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন হওয়া ও প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য গড়ার আহ্বান জানানো হয়।
ঈমামগন বলেন, একটি মুসলিম রাষ্ট্রে কোন রকমের মূর্তি বা মন্দির তৈরির চেষ্টা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছুই হতে পারেনা। যেখানে পাশ্ববর্তী রাষ্ট্র ভারতে রীতিমতো মুসলমানদের হেনস্তা ও মসজিদ ভাংচুর চলছে, সেখানে মুসলিম রাষ্ট্র বাংলাদেশে নতুন করে মন্দির বা মূর্তি তৈরির ঘোষণা, উদ্বোধন ইত্যাদি পরিকল্পিত অশান্তি অরাজকতা সৃষ্টির পায়তারা ছাড়া আর কিছুই নয়৷ এটা একটি শিশু বোঝে, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা কি বোঝেন না? হিন্দু মৌলবাদ বা উগ্রপন্থীরা এভাবেই আমাদের সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, এর বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলে মুসলমানদের প্রতিবাদ জানাতে হবে। মুসলমান নামধারী হোক আর কাজকর্মে হোক, সে মুসলমান যখন, মূর্তি শুধু নয়, কোনো অন্যায়ের সামনে সে মাথা নত করবেনা।

























