
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা হবে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী আহূত সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরির লিখিত প্রস্তাব গ্রহণ।
এ ছাড়া পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির সুপারিশ প্রণয়ন নিয়েও সভায় আলোচনা হবে।

























