
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় ওলামা ও মুসলিম জনতার উদ্যোগে তাবলীগ জামাতের সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১৪নভেম্বর শনিবার বিশ্বরোড এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মার্কাস মসজিদের জিম্মাদার মাওলানা আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন মার্কাস মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান, মার্কাস মসজিদের জিম্মাদার মুফতি নুরুল হক ডহরি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তাবলীগ জামাতের সাদপন্থীদের নেতা মাওলানা সাদ বিভিন্ন বয়ানে কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা করছেন। নবি-রাসূল ও সাহাবিদের শান ও মর্যাদাবিরোধী বক্তব্য রাখছেন। যা ইসলামবিরোধী। সংবাদ সম্মেলনে সেজন্য আসন্ন জেলা ইজতেমা বন্ধ করার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

























