
নুর মোহাম্মদ, কক্সবাজার,
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখার উপদেষ্টা পরিষদ গঠন ও কার্যকরী কমিটি নবায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ আছর অনুষ্ঠিত ইউনিয়ন কমিটির সাধারণ সভায় নতুন উপদেষ্টা পরিষদ গঠন এবং কার্যকরী কমিটি নবায়ন করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা সিরাজুল হক সিকদার, মাওলানা হেফাজতুর রহমান, মাওলানা ওয়াহিদুল আলম ও মাওলানা মনছুর আলম।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জাকের হোসাইনকে আমীর এবং মাওলানা মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
ইউনিয়ন শাখার নায়েবে আমীর মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। প্রধান বক্তা ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবায়নকৃত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন রামু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী।
নবায়নকৃত কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—নায়েবে আমীর মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা কারী সিরাজুল হক ও মাওলানা হাফেজ নুরুল আজিম; সহসাধারণ সম্পাদক মাওলানা কারী আমান উল্লাহ; সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ আশরাফ হোসাইন; সহসাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ফারুকী; অর্থ সম্পাদক মাওলানা হাফেজ হাফিজুর রহমান; প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার; দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আবু সাঈদ; দপ্তর সম্পাদক মাওলানা নুরুল হুদা আমিনী; প্রশিক্ষণ সম্পাদক হাফেজ হেলাল উদ্দিন; কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ এবাদুল হক; যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আজিম এবং মহিলাবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ হোসাইন।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন হাফেজ যাকারিয়া, ছৈয়দ করিম, রহমতুল্লাহ ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আকাবির-আসলাফের প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল। এ মোবারক কাফেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ইখলাস ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে মনোনিবেশ করতে হবে।

























