Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুর জোয়ারিয়ানালায় নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর জাকের হোসাইন ও সম্পাদক মাহবুবর রহমান মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি”

মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:52:27 pm, Tuesday, 10 November 2026
  • 0 বার পড়া হয়েছে

​আল আমিন প্রধান, মতলব উত্তর প্রতিনিধি,

এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মতো এক ব্যতিক্রমী ও মহৎ আয়োজনের মধ্য দিয়ে অনলাইন সংবাদমাধ্যম ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী এতিমখানা মাদ্রাসায় দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুধু কেক কাটার মধ্যে সীমাবদ্ধ না রেখে এতিম শিক্ষার্থীদের সঙ্গে একবেলা খাবার গ্রহণ, পবিত্র কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এনপিবি নিউজের মতলব প্রতিনিধি মমিনুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাও খাবারে অংশ নেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।
​দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন মাস্টার, কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহানউদ্দিন ডালিম, আমার দেশের প্রতিনিধি শেখ ওমর ফারুক, বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা এবং নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দশানী আল-আমীন বোরহানুল উলুম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুল্লাহ।
​এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্রের প্রতিনিধি ইসমাইল খান টিটু, জবাবদিহির প্রতিনিধি শফিকুল ইসলাম রানা, আমার সংবাদের প্রতিনিধি লিয়াকত হোসাইন রাফেদ, বিজয় টিভির প্রতিনিধি কামরুল হাসান রাব্বি, দৈনিক মাতৃভূমি খবরের প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, চ্যানেল এস-এর প্রতিনিধি শামীম আহমেদ জয়, দেশ রূপান্তরের প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি এমদাদুল হক মানিক, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মুরাদুজ্জামান, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক জনবানীর প্রতিনিধি মেরাজ উদ্দিন শুভ, কনটেন্ট ক্রিয়েটর রাজিব সৈয়ালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, “এতিম শিশুদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গণমাধ্যমের এমন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।”
​উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই আনন্দের। সংবাদ পরিবেশনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে এনপিবি নিউজের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।”
​বক্তারা বলেন, সংবাদমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও এর নৈতিক দায়িত্ব। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে এনপিবি নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। পেশাদারত্ব ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদমাধ্যমটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
​অনুষ্ঠানের শেষ পর্বে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথি ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুর জোয়ারিয়ানালায় নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর জাকের হোসাইন ও সম্পাদক মাহবুবর রহমান

মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

আপডেট সময় : 08:52:27 pm, Tuesday, 10 November 2026