Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক কুড়িগ্রাম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

  • Reporter Name
  • আপডেট সময় : 08:17:23 pm, Tuesday, 10 November 2026
  • 2 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরের সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছিলেন ভারতের প্রতীক্ষা টেন্ডলকার। সংসারের হাল ধরতে শুরু করেন ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। মাসিক বেতন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ রুপি। কিন্তু কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পড়াশোনার প্রতি অদম্য আগ্রহে একসময় সেই ব্যাংকেরই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পৌঁছান তিনি। শুধু তাই নয়, ৫৫ বছর বয়সে পূরণ করেন প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ার স্বপ্নও।

১৯৬৪ সালে ভারতের মহারাষ্ট্রের পুনেতে জন্ম প্রতীক্ষার। অভাব-অনটনের মধ্যেই কেটেছে তার শৈশব। মাত্র ১৬-১৭ বছর বয়সে বিয়ের পর সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই শিক্ষাজীবনের ইতি ঘটে। বিয়ের তিন বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় স্বামী সদাশিব কাদুকে হারান তিনি। তখন প্রতীক্ষার বয়স মাত্র ২০ বছর, কোলে এক বছরের সন্তান।

স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে প্রথমে সেলাইয়ের কাজ শুরু করেন প্রতীক্ষা। পরে সন্তানকে নিয়ে চলে যান মুম্বাইয়ে। স্বামীর বকেয়া বেতন তুলতে একদিন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় গিয়ে নিজের কর্মসংস্থানের জন্য শাখা ব্যবস্থাপকের কাছে অনুরোধ জানান। তার আবেদনে সাড়া দিয়ে ১৯৮৫ সালে ব্যাংকটিতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। মাসিক বেতন ছিল মাত্র ৬০-৬৫ রুপি।

ব্যাংকে প্রতিদিন মেঝে ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার করা ও আসবাবপত্রের পরিচর্যা করতে হতো তাকে। সামান্য বেতনে সংসার চালানো কঠিন হওয়ায় পাশাপাশি একটি জুতার কারখানাতেও কাজ করতেন। তবে এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন ছাড়েননি প্রতীক্ষা।

একদিন এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরোনো বই সংগ্রহ করেন তিনি। দিনের কাজ শেষে রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করতেন। পরিশ্রমের ফলও পান। প্রথমবারেই দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এরপর মুম্বাইয়ের ভিখরোলির একটি নৈশ কলেজে ভর্তি হয়ে দ্বাদশ শ্রেণি শেষ করেন। পরবর্তী সময়ে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রিও অর্জন করেন।

পড়াশোনার পাশাপাশি ব্যাংকেও ধাপে ধাপে পদোন্নতি পেতে থাকেন প্রতীক্ষা। ১৯৯০ সালে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব ছেড়ে বার্তাবাহক পদে উন্নীত হন। স্নাতক শেষ করার পর বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার হিসেবে নতুন দায়িত্ব পান।

এর মধ্যে ১৯৯৩ সালে প্রমোদ টেন্ডুলকারকে বিয়ে করেন তিনি। পড়াশোনা চালিয়ে যাওয়া ও বিভাগীয় পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে স্বামীর কাছ থেকেও উৎসাহ পেয়েছেন প্রতীক্ষা। পরবর্তী সময়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর একের পর এক পদোন্নতির মাধ্যমে ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তা হয়ে ওঠেন তিনি।

দীর্ঘ কর্মজীবনের বড় অর্জন আসে ২০২২ সালের জুনে। ওই সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে নিয়োগ পান প্রতীক্ষা। যে প্রতিষ্ঠানে একসময় সামান্য বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন, সেখানেই পৌঁছে যান গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে।

জীবনের পরবর্তী সময়েও স্বপ্ন পূরণের পথে থেমে থাকেননি প্রতীক্ষা। ৫৫ বছর বয়সে প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার দীর্ঘদিনের ইচ্ছাও পূরণ করেন তিনি।

অল্প বয়সে স্বামীকে হারানো, সন্তানের দায়িত্ব, দারিদ্র্য ও নানা প্রতিকূলতা—কোনো কিছুই প্রতীক্ষাকে থামিয়ে রাখতে পারেনি। মাসে ৬০ রুপির পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম হয়ে ওঠার তার এই যাত্রা প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেশনস লিগে নেদারল্যান্ডস দলে জোড়া ধাক্কা

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

আপডেট সময় : 08:17:23 pm, Tuesday, 10 November 2026