Dhaka , Sunday, 25 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে? বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট অবরোধ-সংঘাতে পর্যটকশূন্য সাজেক, দিনে ক্ষতি দেড় কোটি টাকা।১০ দিন বন্ধ থাকলে ক্ষতি ছাড়াতে পারে ৫ কোটি টাকা, জীবিকা নিয়ে শঙ্কায় কয়েক হাজার পরিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য ঈদগড়–ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে সন্দেহভাজন গ্রেপ্তার চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালের ব্যবহার: ৮ জেলে আটক, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ আজও নষ্ট ৯টি লিফট, শেবাচিমে কাটেনি লোকবল সংকট: উদাসীন পরিচালক ও সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন চরভদ্রাসনে এনসিপির সমন্বয় সভা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা- আমরা ‘সরকারের বন্ধু, শত্রু নয়—ভালো কাজের প্রশংসা, অন্যায়ের সমালোচনা করব বন্দরে দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩ রাজনগরে প্যানেল চেয়ারম্যানের অর্থায়নে ৭০০ ফুট রাস্তা ইট সলিং পাখপাখালির ছড়া ও গ্রন্থের জন্য শিশুসাহিত্য উৎসবে সেরা লেখক সম্মাননা পেলেন হলেন কবি এনামূল হক পলাশ চসিকে’র পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন নোয়াখালী বেগমগঞ্জে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬ পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা বাংলাদেশি বংশোদ্ভুত কাভানকে দলে টানার সুযোগ খুঁজছে বার্সা চট্টগ্রামে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা তারা আমাকে টার্গেট করেছে, কিন্তু মিস হয়ে গেছে: আসিফ আকবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ১২ দলীয় জোটের মতবিনিময় মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ঈদগাঁওয়ে এসআরবি-১৫-এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পাখপাখালির ছড়া ও গ্রন্থের জন্য শিশুসাহিত্য উৎসবে সেরা লেখক সম্মাননা পেলেন হলেন কবি এনামূল হক পলাশ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:02:57 pm, Sunday, 25 October 2026
  • 19 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি

রাজধানীর শিশু একাডেমি প্রাঙ্গণ যেন রূপ নিয়েছিল এক টুকরো আনন্দলোকে। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা তিন শতাধিক শিশুসাহিত্যিকের পদচারণায় মুখর চারপাশ। আড্ডা, আলোচনা ও ছড়া-কবিতার সুরভি ছড়ানো উৎসবমুখর পরিবেশেই শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’। আর এই বর্ণিল আয়োজনের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ প্রদান। যেখানে নিজের অনবদ্য সৃষ্টি ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য সেরা লেখকের মুকুট পরলেন সুপরিচিত কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ।সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশন বুথ থেকে উৎসবের ব্যাগ ও কুপন সংগ্রহের মধ্য দিয়ে দিনভর এই বৃহৎ আয়োজনের সূচনা ঘটে। এরপর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ ফিতা কেটে এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য ও উৎসবের প্রেক্ষাপট তুলে ধরেন শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবু।কেবল আনন্দ-উচ্ছ্বাসই নয়, শিশুসাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও উৎসবে ছিল গভীর তাত্ত্বিক আলোচনা। উদ্বোধনী পর্বের পরপরই ‘শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ ও মূল আলোচনা অনুষ্ঠিত হয়। গুণীজনদের উপস্থিতিতে পর্বটি পেয়েছিল ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সমৃদ্ধ করেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী এবং শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।দিনব্যাপী উৎসবের পরতে পরতে ছড়ানো ছিল বৈচিত্র্যময় সব আয়োজন। একদিকে যেমন শিশুদের রং-তুলিতে ক্যানভাস রাঙানোর প্রতিযোগিতা চলছিল, অন্যদিকে চা-চক্রের ফাঁকে ফাঁকে জমে ওঠে দেশের নানা প্রান্ত থেকে আসা কবি ও লেখকদের প্রাণবন্ত ছড়া ও কবিতা পাঠের আসর। দুপুরের বিরতির ঠিক আগে লেখকদের উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার এক চমৎকার পরীক্ষা হয়ে যায় ‘তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা’ প্রতিযোগিতার মধ্য দিয়ে।দুপুরের খাবারের পর আয়োজিত মনোজ্ঞ জাদু প্রদর্শনী উপস্থিত শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ লেখকদেরও মুগ্ধ করে। জাদুর রেশ কাটতে না কাটতেই শুরু হয় প্রবীণ ও নবীন শিশুসাহিত্যিকদের জমজমাট ছড়াপাঠের আসর।বিকেলের অধিবেশনে অপেক্ষমান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্ব। জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিশুসাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর ও মুখোমুখি সংলাপে অংশ নেন তরুণ ও নবীন লেখকরা। শিশুসাহিত্যের মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের লেখকদের জন্য জাতীয় পরিসরে লেখার সুযোগ সৃষ্টির বিষয়ে এ পর্বে গঠনমূলক ও সময়োপযোগী আলোচনা হয়, যা তরুণ লেখকদের দারুণভাবে উজ্জীবিত করে।দিন গড়িয়ে যখন বিকেল ফুরিয়ে আসার পথে, তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঘোষণা করা হয় বহুল প্রতীক্ষিত ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’। অন্যান্য গুণীজনদের সাথে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য সেরা লেখক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ। এ সময় সম্মাননাপ্রাপ্ত লেখকদের অনুভূতি প্রকাশ উৎসব প্রাঙ্গণে আবেগঘন ও প্রেরণাদায়ী পরিবেশের সৃষ্টি করে।পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সফল পরিসমাপ্তি ঘটে দেশের অন্যতম বৃহৎ এই সাহিত্য উৎসবের। আয়োজকদের কণ্ঠে ছিল একটিই গভীর প্রত্যাশা- নবীন-প্রবীণের মেলবন্ধন ও উৎসব বাংলাদেশের শিশুসাহিত্যের আঙিনাকে আগামীতে আরও সমৃদ্ধ, মননশীল এবং গতিশীল করে তুলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

পাখপাখালির ছড়া ও গ্রন্থের জন্য শিশুসাহিত্য উৎসবে সেরা লেখক সম্মাননা পেলেন হলেন কবি এনামূল হক পলাশ

আপডেট সময় : 04:02:57 pm, Sunday, 25 October 2026