
তৌফিক আলম চৌধুরী,
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর জিইসি মোড়ে অবস্থিত ইউনুস্কো সিটি সেন্টার (লেভেল-৫)-এর স্যাভোরিয়া রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন রুমি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কর আইনজীবী মুসা মোহাম্মদ ওসমান হায়দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ ইকবাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক চেয়ারম্যান ড.মইনুল আহসান খাঁন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন কাদের, মোহাম্মদ করিম মিয়া, কাজী আনসারুল হক প্রমুখ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এডভোকেট মোঃ লোকমান হায়দার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম।
সভায় বক্তারা চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাজীবীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এতে মোহাম্মদ সালাহউদ্দীন সভাপতি, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিউল আজমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়।


























