Dhaka , Thursday, 22 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ত্যাগী নেতাকর্মীরা ভালো থাকলে দল ভালো থাকবে: এমপি নাদিয়া পাঠান পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির রূপগঞ্জে আদালতের ১৪৫ ধারা জারির পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ মাদারীপুরে মাদক ও অপসংস্কৃতি থেকে যুবকদের দূরে রাখার প্রত্যয় নিয়ে ফুটবল টুর্নামেন্ট মায়ের ভাষা ও শেকড়ের সন্ধানে কবি রিয়াজুল হক সরকারের ‘আও’ উচ্চতা চার ফুট ১৬ বছর ধরে মোবাইল মেরামত করে জীবিকা চালান আল-আমিন সাগরে মাছ নেই, নিষেধাজ্ঞার পরও কমছে উৎপাদন: গণহারে মাছ ধরা, নদী দূষণ ও িঅবৈধ জালকে দায়ী করছেন গবেষক নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী রামুর ঈদগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আজিম মাইজ্জার ইন্তেকাল বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত আমিন জুট মিলসকে উৎপাদনমুখী করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার:- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বাঁশখালীতে SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৬ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত \ আহত তিন শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ঢাকাফেরত যুবক নিখোঁজ মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নেত্রকোনা মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ দীঘিনালায় নিজ বাড়িতে কিশোরীর মৃত্যু, কারণ অনুসন্ধান করছে পুলিশ নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ মৌলভীবাজারে ১,০২২ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : আবু সুফিয়ান এমপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ এমপি উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

রূপগঞ্জে আদালতের ১৪৫ ধারা জারির পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:00 pm, Thursday, 22 October 2026
  • 1 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়াড়া এলাকায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আদালতে ১৪৫ ধারায় মামলা করেছেন এক পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আদালতের নির্দেশ জারির পরও প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে সেখানে স্থাপনা নির্মাণ করেছে। এতে জমির দখল নিয়ে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য শুভ হাসান দুলাল বলেন, দুয়াড়া মৌজায় সংশ্লিষ্ট খতিয়ান অনুযায়ী মোট ১৫ শতাংশ জমির মধ্যে তাদের পরিবারের পাঁচ শতাংশ জমির মালিকানা রয়েছে। আরএস রেকর্ড, নামজারি ও ডিজিটাল ম্যাপসহ জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। পূর্বপুরুষের আমল থেকে ওই জমি ভোগদখল করে আসছেন বলেও জানান।

শুভ হাসান দুলালের অভিযোগ, তাদের জমির অংশে থাকা ঘর ভেঙে প্রতিপক্ষের লোকজন নতুন স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেও সফল না হওয়ায় তারা আইনের আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা হয়েছে। পরে জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর নির্দেশ জারির পরও পরদিন সকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টি সামনে আসে। স্থানীয় বিএনপি নেতা আহসান উল্লাহ মাস্টারের সমর্থন ও সাহস পেয়ে প্রতিপক্ষের লোকজন এসব কাজ করেছেন বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

শুভ হাসান দুলাল বলেন, “আদালতের নির্দেশ থাকার পরও যদি জমিতে স্থাপনা নির্মাণ করা হয়, তাহলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই প্রশাসন ও সরকারের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

আদালতে দায়ের করা মামলার নথি অনুযায়ী, জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।

মামলার প্রথম পক্ষের দাবি, প্রতিপক্ষের লোকজন ১১ অক্টোবর জমিতে গিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং বাধার মুখে চলে যাওয়ার সময় পুনরায় দখলের হুমকি দেন। এ পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত

রূপগঞ্জে আদালতের ১৪৫ ধারা জারির পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

আপডেট সময় : 07:42:00 pm, Thursday, 22 October 2026