Dhaka , Thursday, 22 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ত্যাগী নেতাকর্মীরা ভালো থাকলে দল ভালো থাকবে: এমপি নাদিয়া পাঠান পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির রূপগঞ্জে আদালতের ১৪৫ ধারা জারির পরও জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ মাদারীপুরে মাদক ও অপসংস্কৃতি থেকে যুবকদের দূরে রাখার প্রত্যয় নিয়ে ফুটবল টুর্নামেন্ট মায়ের ভাষা ও শেকড়ের সন্ধানে কবি রিয়াজুল হক সরকারের ‘আও’ উচ্চতা চার ফুট ১৬ বছর ধরে মোবাইল মেরামত করে জীবিকা চালান আল-আমিন সাগরে মাছ নেই, নিষেধাজ্ঞার পরও কমছে উৎপাদন: গণহারে মাছ ধরা, নদী দূষণ ও িঅবৈধ জালকে দায়ী করছেন গবেষক নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী রামুর ঈদগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আজিম মাইজ্জার ইন্তেকাল বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত আমিন জুট মিলসকে উৎপাদনমুখী করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার:- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বাঁশখালীতে SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৬ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত \ আহত তিন শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ঢাকাফেরত যুবক নিখোঁজ মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নেত্রকোনা মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ দীঘিনালায় নিজ বাড়িতে কিশোরীর মৃত্যু, কারণ অনুসন্ধান করছে পুলিশ নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ মৌলভীবাজারে ১,০২২ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : আবু সুফিয়ান এমপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ এমপি উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট সময় : 05:47:23 pm, Thursday, 22 October 2026
  • 4 বার পড়া হয়েছে

কাজল খান,

মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য তাইজুল সরদারকে (২৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার এবং তাঁর লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আলামিন সরদার (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন। তাঁকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দী গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে। তিনি মাদারীপুর সদর উপজেলা যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং উপজেলা যুবলীগের সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের চাচা সোবহান সরদার বলেন, ‘আমার ভাতিজা তাইজুল সরদারকে কালীগঞ্জ বাজারে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে মিলন সরদার ও তাঁর লোকজন। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ বাজারে তাইজুল ও আলামিনকে পেয়ে পূর্বশত্রুতার জেরে তাঁদের ওপর হামলা চালানো হয়। আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের নেতৃত্বে জহির চৌকিদার, মহাসিন চৌকিদারসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে সাতজন তাঁদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাইজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাইজুল সরদারকে মৃত ঘোষণা করেন। আহত আলামিন সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সময় তাইজুলের পরনে বোরকা ছিল বলে জানা গেছে। তবে তিনি কেন বোরকা পরেছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযুক্ত মিলন সরদার কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, নিহত তাইজুল সরদারের বিরুদ্ধেও একাধিক মামলা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ ও হামলায় জড়িত ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

আপডেট সময় : 05:47:23 pm, Thursday, 22 October 2026