Dhaka , Monday, 19 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত-রেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী চরভদ্রাসনে পূজামণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা দিলেন এমপি শহিদুল ইসলাম বাবুল প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা\ছাত্র গ্রেফতার ‎৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, দুই বছর ধরে চরম ভোগান্তিতে গাইবান্ধাবাসী সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই, প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর দীঘিনালায় ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, মূল আসামিসহ ৬ জন গ্রেপ্তার, এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঈদগাঁওতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা: ৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার বাউফলে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে গেল গরুর ঘর; ক্ষতিগ্রস্ত ২ গরু ও ৩ ছাগল সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:51:46 pm, Monday, 19 October 2026
  • 5 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দুলাল মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকার ‘মা ফার্মেসি’র মালিক এবং রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।

রোববার (১৮ অক্টোবর) রাতে জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগকারী শিশুটি ওই ব্যক্তির ফার্মেসিতে কাজ করত।
ফার্মেসির কর্মী শিশুকে নির্যাতনের অভিযোগ শিশুটির পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে শিশুটি। রাত সাড়ে ৯টার দিকে দুলাল মিয়া তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ ওঠে। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন ফার্মেসিতে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঘটনাস্থলে প্রশাসন, পরে পরিস্থিতি শান্ত পরিস্থিতি সামাল দিতে রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।

এ সময় অভিযুক্ত দুলাল মিয়াকে আটক করা হলে পরিস্থিতি শান্ত হয়। শিশুকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
শিশুর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত-রেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

আপডেট সময় : 04:51:46 pm, Monday, 19 October 2026