Dhaka , Monday, 19 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, মূল আসামিসহ ৬ জন গ্রেপ্তার, এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঈদগাঁওতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা: ৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার বাউফলে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে গেল গরুর ঘর; ক্ষতিগ্রস্ত ২ গরু ও ৩ ছাগল সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ নম্বর দারিয়াপুর ইউনিয়নে এস এম সোহাগ মাহমুদের শুভেচ্ছা বার্তা থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’: দালালমুক্ত স্বচ্ছ ভূমিসেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই রূপগঞ্জে জালিয়াতির ও ভূয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে দুর্ভোগে রাখা হয়েছে: মাহবুবুর রহমান গুজবে নয় সচেতন থাকুন সন্দেহজনক কিছু দেখলে জানান বিজিবি মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে ২০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের আশা এমপি ওয়াদুদ ভূইয়ার সারাদেশে বাড়ছে তামাকের ব্যবহার: তবুও নেই উৎপাদন ও আমদানি বন্ধের দাবী নেএকোণা সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে উত্তাল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি বরিশালে ডাকাতির চেষ্টায় ধারালো অস্ত্রসহ আটক ১: গত একমাসে ৪৭১টি অপরাধের ঘটনা নথিভুক্ত গাইবান্ধা ‎সাঘাটায় জ্বালানি তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত দুর্গাপূজার ছুটির আগেই পর্যটক মুখর কক্সবাজার, পাঁচ দিনে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা খাগড়াছড়িতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দুর্গম কাটারুংছড়ায় বৌদ্ধ বিহারের উন্নয়নে দীঘিনালা জোনের সহায়তা রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

ঈদগাঁওতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা: ৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:45:05 pm, Monday, 19 October 2026
  • 3 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজারের ঈদগাঁওয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দু শুক্কুরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর রোববার (১৮ অক্টোবর) ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দু শুক্কুর ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া এলাকার রাজঘাট গ্রামের গুরা মিয়ার ছেলে।

ঈদগাঁও থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে চার বছর বয়সী শিশুটি নিজ বাড়ির সামনে খেলছিল। এ সময় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরের বারান্দায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে আব্দু শুক্কুরের বিরুদ্ধে। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়।

এ ঘটনায় শিশুটির মা ছদ্মনাম ‘ফুল’ বাদী হয়ে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, ধারাবাহিক অভিযানের একপর্যায়ে রোববার মামলার এজাহারনামীয় প্রধান আসামি আব্দু শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩৪১/৩২৩/৫০৬(২)/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানিয়েছেন, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, মূল আসামিসহ ৬ জন গ্রেপ্তার, এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার

ঈদগাঁওতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা: ৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : 12:45:05 pm, Monday, 19 October 2026