Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর

  • Reporter Name
  • আপডেট সময় : 01:11:21 pm, Sunday, 18 October 2026
  • 1 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার দৃষ্টিভঙ্গি দূরীকরণ, অনলাইন মাধ্যমে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসির ক্ষেত্রে তরুণ প্রজন্মের দক্ষতা বাড়ানোর প্রত্যয়ে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ কর্মশালা। ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় আজ

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালমনিরহাট সাধারণ পাঠাগার (আলোকিত সাংস্কৃতিক ফোরাম) মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্থানীয় সংগঠন ছান্দিয়াপুর বিজ্ঞান ও যুব ক্রীড়া ক্লাব। দিনব্যাপী এই প্রশিক্ষণ সেশনে মূল ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন এবং নির্বাহী সদস্য স্মৃতী আক্তার বৃষ্টি।

কর্মশালায় সমাজে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যমূলক মানসিকতা পরিবর্তনের কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনার প্রধান অনুষঙ্গ হিসেবে সেক্স ও জেন্ডারের সুনির্দিষ্ট পার্থক্য, জেন্ডার স্টেরিওটাইপ ভাঙার উপায় এবং নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষার নানা দিক তুলে ধরা হয়। এর পাশাপাশি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়া সুরক্ষা, ব্যক্তিগত তথ্যের ডেটা গোপনীয়তা বজায় রাখা, সাইবার স্পেসে নারীদের অনলাইন হয়রানি প্রতিহত করার উপায়, সঠিক গণমাধ্যম সাক্ষরতা এবং তৃণমূল পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি ও লবিং ক্যাম্পেইনের রূপরেখা তৈরির কৌশল হাতে-কলমে শেখানো হয়।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা চারটি আলাদা দলে বিভক্ত হয়ে নির্দিষ্ট বিষয়ের ওপর দলীয় কাজ সম্পন্ন করেন এবং উপস্থিত সবার সামনে তাঁদের মতামত ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদম্য যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তন্ময়, সাংগঠনিক সম্পাদক মোছাঃ ববিতা সুলতানা ও প্রচার সম্পাদক ইয়াসিন আলী পাভেল। এছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ প্রতিনিধি এবং প্রকল্পের একঝাঁক যুব স্বেচ্ছাসেবক কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ আচরণ নিশ্চিতে তৃণমূলের এই তরুণরাই সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর

আপডেট সময় : 01:11:21 pm, Sunday, 18 October 2026