
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিবাদ মিছিল করেছে থানা শ্রমিক দল।শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত ডিআইটি মাঠ থেকে পঞ্চবটি পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল থেকে নেতারা অভিযোগ করেন, ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ষড়যন্ত্র করছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের নৈরাজ্য বা ষড়যন্ত্রের চেষ্টা করলে বিএনপি, এর অঙ্গসংগঠন ও শ্রমিক দল তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. জালাল মাদবর ও সদস্যসচিব মো. রিয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী।মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

























