Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 12:51:53 pm, Sunday, 18 October 2026
  • 5 বার পড়া হয়েছে

কাজল খান,

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে নগদবিহীন লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে মাদারীপুরে ‘এক দেশ, এক কিউআর’ স্লোগানে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় মাদারীপুর শহরের সরকারি সমন্বিত ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস ও ট্রাস্ট ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও বরিশাল জোনাল হেড মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল বিভাগের পরিচালক মো. হাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামী ব্যাংকের মাদারীপুর শাখার কর্মকর্তা আবদুর রহমান আসলাম।
সভায় বক্তব্য দেন মাদারীপুর চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্র কিশোর সাহা, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি মো. অলিউল আহসান কাজল, সোনালী ব্যাংকের মাদারীপুর জোনাল হেড শাহাদাত হোসেন লিটু, অগ্রণী ব্যাংকের মাদারীপুর জোনাল হেড মো. আশরাফ আলী এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মাদারীপুর জোনাল হেড মো. আলাউদ্দিন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল, আধুনিক ও স্বচ্ছ করতে খুচরা ব্যবসা থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের প্রসার জরুরি। ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) অ্যাপ দিয়ে কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন। এতে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে এবং ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা বাড়বে।
তাঁরা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও আধুনিক ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ব্যবস্থার সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ ক্রেতা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ ও ফিচার প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সভায় মাদারীপুরের ২৩টি ব্যাংকের ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে ক্যাশলেস লেনদেন চালু ও সম্প্রসারণের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 12:51:53 pm, Sunday, 18 October 2026