Dhaka , Friday, 18 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০ জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান আইনশৃঙ্খলা ও সুশাসনে গুরুত্ব দিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বিএনপি নেতৃবৃন্দ: বরিশালে বিশেষ সভা অনুষ্ঠিত গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির পাইকগাছায় ডব্লিউএফপি’র সড়কে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ পাইকগাছায় লবণাক্ত পানি রোধে গোলটেবিল নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পাওনা পরিশোধের দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবে পদায়ন চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের অভিযোগ রাশেদের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনা সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন মাদারীপুরে আলোচিত আইভি হত্যার এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই:- মেয়র ডা. শাহাদাত হোসেন এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চাকসুর উদ্যোগে চবিতে প্রকাশিত হলো আইনবিষয়ক ম্যাগাজিন ‘আইনের আলো’ সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০

  • Reporter Name
  • আপডেট সময় : 09:21:21 pm, Thursday, 17 September 2026
  • 2 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজার শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন থানার এসআই (নিরস্ত্র) রাজীব পাল। থানার মামলার নম্বর-৩৯,জি,আর মামলা -৫৭৭/২৬ নং-মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলায় রামু থেকে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদার প্রকাশ গুজা মোনাফকে ১ নম্বর এবং সৈয়দ হোসেন রানাকে ২ নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নাম থাকা অন্য আসামিরা হলেন—আব্দুল শুকুর, রাশেদ, আব্দুল্লাহ আল সাজিদ, তৈয়ব সিকদার বাবু, ওসমান, আরমান, জামশেদ উদ্দিন, সাঈদ হোসেন কাদেরি, মুহাম্মদ শাহজাহান, মাহিদ ফায়াবি মিলাদ ও সৈয়দ যোহাম্মদ সোহেল।
এজাহারে পুলিশের অভিযোগ, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সদস্যরা সংগঠনকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে ঝটিকা মিছিল করেন। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তা প্রচারের অভিযোগও আনা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিট থেকে ৭টা ৫০ মিনিটের মধ্যে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এন্ডারসন রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্তের ভিত্তিতে মামলা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে কক্সবাজার শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের খবর প্রকাশিত হয়। মিছিলকারীরা রায় প্রত্যাহার ও সংশ্লিষ্ট নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০

আপডেট সময় : 09:21:21 pm, Thursday, 17 September 2026